ফেনীতে যুবদল নেতাকে কুপিয়ে জখম

ফেনী প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৩, ১১:৩১আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১১:৩১

ফেনী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এই হামলার জন্য যুবদল-যুবলীগ পাল্টাপাল্টি দোষারোপ করছে। 

আহত যুবদল নেতার বড় ভাই বেলায়েত হোসেন জানান, ফরহাদ নগরের ভোরবাজার সংলগ্ন যুবদল কর্মীর বাসায় পারিবারিক ইফতার অনুষ্ঠানে যোগ দেন সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত। ইফতার শেষে তিনি ফেনীতে আসার জন্য ভোরে এলে তাকে জোরপূর্বক মাদ্রাসার পেছনে নির্জন স্থানে নিয়ে হামলা চালায় ১৫/২০ জন যুবক। এ সময় হামলাকারীরা শাহাদাতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

ফেনী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী অভিযোগ করেন, ‘যুবলীগের সশস্ত্র বাহিনী শাহাদাতের ওপর হামলা চালিয়েছে। আমরা এ বিষয়ে আদালতের কাছে বিচার চাইব।’

এদিকে হামলার দায় অস্বীকার করে ফেনী সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন জানান, ‘ফরহাদ নগরে যুবদলের কয়েকটি গ্রুপ রয়েছে। তাদের সংগঠন নানাভাবে বিভক্ত। দলীয় কোন্দলের কারণে নিজের দলের লোকজন তার ওপর হামলা করেছে। হামলার ঘটনায় আমাদের দলের কেউ জড়িত নয়।’

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, পুলিশের বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আরআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম