কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: এখনও শেষ হয়নি উদ্ধারকাজ

কুমিল্লা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৩, ১২:০২আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৪:১৩

কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশনে দুর্ঘটনাকবলিত সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ও মালবাহী ট্রেনের উদ্ধারকাজ এখনও শেষ হয়নি। কর্তৃপক্ষ বলছে, শিগগির উদ্ধারকাজ শেষ হবে। তবে নির্দিষ্ট করে তারা কিছু বলতে পারেনি।

দুর্ঘটনার পর লাকসাম ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে আসা দুটি রিলিফ ট্রেনের সহযোগিতায় উদ্ধারকাজ চলছে। তবে রবিবার (১৬ এপ্রিল) রাত ১০টার পর থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। 

নাঙ্গলকোট রেলওয়ের স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, দুর্ঘটনায় তিন ও চার নম্বর (লুপ) লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। মূল লাইন দুটির ক্ষতি না হওয়ায় রাত থেকে দুই দিকেরই ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। শিগগির উদ্ধারকাজ শেষ হবে।

তিনি জানান, রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাসানপুর রেলস্টেশনের চার নম্বর লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে পেছন দিক থেকে ৭৭ কিলোমিটার বেগে ধাক্কা দেয় ঢাকা অভিমুখী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। এতে দুমড়েমুচড়ে যায় ওই ট্রেনের ছয়টি বগি। দুই ট্রেনের মোট সাতটি বগি লাইনচ্যুত হয়। গুরুতর চারজনসহ আহত হন ৩৫ জন।

নাঙ্গলকোট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা দেবদাস দেব জানান, দুর্ঘটনার খবর শুনে নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলার মেডিক্যাল টিম অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে হাজির হয়। দুর্ঘটনায় আহত ১৪ জন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, একজন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কয়েকজন স্থানীয় হাসানপুর বাজারে অবস্থিত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চিকিৎসা নেন।

/আরআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম