কাম্য শিক্ষার্থী না থাকলে নিয়োগের চাহিদা পাঠালে ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৪, ২০:১০আপডেট : ১৬ মে ২০২৪, ২০:১০

কাম্য শিক্ষার্থী না থাকলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগের জন্য চাহিদা দেওয়া যাবে না। কাম্য শিক্ষার্থী না থাকার পরও যদি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে চাহিদা পাঠানো হয় তাহলে সংশ্রিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

বুধবার (১৫ মে) জারি করা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এ সংক্রান্ত আদেশ বৃহস্পতিবার (১৬ মে) প্রকাশিত হয়।

এতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগের লক্ষ্যে এনটিআরসিএতে প্রতিষ্ঠান প্রধান ই-রিকুইজিশন পাঠান। ওই ই-রিকুইজিশন দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দেয়। গত মার্চ/২৪ মাসের এমপিও কমিটির সভায় কমিটির সদস্যরা বিষয়টি উত্থাপন করেন।

সভায় আলোচনা হয়, কোনও কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি/শাখায় কাম্য শিক্ষার্থী না থাকা এবং প্রাপ্যতাবিহীন বিষয়/পদের জন্য এনটিআরসিএতে ই- রিকুইজিশন পাঠিয়ে থাকে। ফলে ওই পদের বিপরীতে সুপারিশ পাওয়া শিক্ষকরা পরবর্তীতে এমপিওভুক্ত হতে পারেন না, এতে নানান জটিলতা সৃষ্টি হচ্ছে।

এক্ষেত্রে সভায় সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি/শাখায় কাম্য শিক্ষার্থী না থাকা এবং প্রাপ্যতাবিহীন বিষয়/পদের জন্য এনটিআরসিএতে ই-রিকুইজিশন দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে কারণ দর্শাতে হবে। জারি করা আদেশ অবহিত করতে সংশ্লিষ্ট সবার কাছে তা পাঠানো হয়েছে।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
৬৭২০৮ জন শিক্ষক নিয়োগে ৭ম বিশেষ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ 
স্কুল-কলেজে শূন্যপদে শিক্ষক নিয়োগের দাবিতে শাহবাগে অবস্থান
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী