লালমনিরহাটে আগুনে পুড়লো ২৫টি দোকান

লালমরিরহাট প্রতিনিধি
১৬ মে ২০২৪, ২০:০৮ আপডেট : ১৬ মে ২০২৪, ২০:০৮

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে আগুন লেগে ২৫টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকান পুড়ে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, তুষভান্ডার বাজারের একটি ওষুধের দোকানে হঠাৎ আগুন লাগে। তা মুহূর্তে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ও কালীগঞ্জ ফায়ার সার্ভিস প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে চারটি ইউনিট নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ২৫টি দোকান পুড়ে যায়।

তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ২৫টি দোকান পুড়ে অন্তত আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ধারণা করছি, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জেনে সহায়তা দেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে আগুন-পেট্রোল বোমা নিক্ষেপ, তদন্তে পুলিশ
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক