কুমিল্লায় ট্রেন দুর্ঘটনার কারণ জানতে দুই কমিটি

কুমিল্লা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৩, ১৬:০০আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৬:০০

কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা তদন্তে দুইটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির একটি কুমিল্লা জেলা প্রশাসন ও অপরটি রেলওয়ে বিভাগ গঠন করেছে।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, দুর্ঘটনার কারণ বের করতে জেলা প্রশাসন থেকে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্তের নথি জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসেন ও কমিটির সদস্য সচিব করা নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহবুব। কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার মাহবুবুর রহমান ও লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।

অপরদিকে রেলওয়ের ফেনী অঞ্চলের সাব স্টেশন ইঞ্জিনিয়ার (সড়ক) রিটন চাকমা জানান, রেলওয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে। সেখানে চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. তারেককে প্রধান করা হয়েছে। চার সদস্যের ওই কমিটিকেও আগামী তিন কার্য দিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এই কর্মকর্তা বলেন, ‘উদ্ধারকাজ এখনও চলছে। আশা করছি শিগগির আমরা কাজ শেষ করতে পারবো।’

এর আগে, রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাসানপুর রেলস্টেশনের চার নম্বর লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে পেছন দিক থেকে ধাক্কা দেয় ঢাকা অভিমুখী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। এতে দুমড়েমুচড়ে যায় ওই ট্রেনের ছয়টি বগি। দুই ট্রেনের মোট সাতটি বগি লাইনচ্যুত হয়। আহত হন ৩৫ জন।

/আরআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের