বাড়িতে গাছ কাটতে ডাকলেন শিক্ষক, চাপা পড়ে ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৩, ১৫:৪৪আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৫:৪৪

নোয়াখালীর সুবর্ণচরে গাছচাপা পড়ে ইব্রাহীম খলিল সাগর (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের নুরুজ্জামান রিয়াজের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম খলিল সাগর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের নুর নবী সওদাগরের ছেলে। তিনি স্থানীয় মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।  

স্থানীয়দের অভিযোগ, স্থানীয় মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুজ্জামান রিয়াজ একই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র সাগরসহ কয়েকজনকে তার বাড়িতে গাছ কাটতে নিয়ে যান। সেখানে একটি বড় গাছের টুকরো চার ছাত্র মিলে নিয়ে যাচ্ছিল। এ সময় অন্য তিন জন ছাত্র গাছের টুকরাটি ছেড়ে দিলে সাগর ওই গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। 

অভিযোগের বিষয়ে জানতে মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুজ্জামানের মোবাইল ফোনে কল করেও তাকে পাওয়া যায়নি। 
 
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক নুরুজ্জামান রিয়াজ পলাতক রয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

/আরআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের