ঈদে বাড়ি ফেরার পথে পুলিশ কর্মকর্তার গাড়িতে ডাকাতি, ৪ লাখ টাকা লুট

কুমিল্লা প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৩, ২০:১১আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ২০:১১

ঈদে বাড়ি ফেরার পথে সদ্য পিআরএলে (অবসর-উত্তর ছুটি) আসা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহানের গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। 

বুধবার (১৯ এপ্রিল) রাত সোয়া ১টার দিকে কুমিল্লা-চাঁদপুর সড়কের বরুড়া উপজেলার সীমান্তবর্তী হাজী এন্টারপ্রাইজের সামনে এ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা শাহজাহানের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তা শাহজাহান নিজেই।

লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে থানার ওসি মোর্শেদুল আলম ভূঁইয়া বৃহস্পতিবার সকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গাড়িতে পুলিশ কর্মকর্তা  শাহজাহান ও তার পরিবারের চার সদস্য এবং চালক ছিলেন। ঈদে বাড়িতে ফিরছিলেন তারা। কুমিল্লা-চাঁদপুর সড়কের হাজী এন্টারপ্রাইজের সামনে এলে গাড়ির নিচে রড নিক্ষেপ করে ডাকাত দল। এতে বিকট শব্দ হলে চালক গাড়ি থামান। গাড়ি থামাতেই তাদের ঘিরে ফেলে সবকিছু লুট করে নিয়ে যায় ডাকাতরা।’

বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ‘ডাকাতরা নগদ তিন লাখ ৭০ হাজার টাকা ও বিদেশি ঘড়ি এবং আংটি নিয়ে গেছে। সব মিলিয়ে চার লাখ টাকা হবে। এ সময় পুলিশ কর্মকর্তার শরীরেও আঘাতের চেষ্টা করেছে তারা। এ ঘটনায় বরুড়া থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা করছি আমরা।’

/এএম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের