দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ এপ্রিল ২০২৩, ১৪:০৮আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১৪:১০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহীদা (২৮) ও আবদুল হামিদ (৩২)। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ ইন্সপেক্টর স্নেহাংশু বিকাশ সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রাম শহরগামী হানিফ পরিবহনের বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে সাতকানিয়াগামী অপর একটি বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাস দুটি পাশের কৃষিজমিতে ছিটকে পড়ে। এ ঘটনায় বেশ কজন আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত বলে জানান।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, ‘পটিয়ায় দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুজনকে চিকিৎসক মৃত বলে জানান। বাকিদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

/আরআর/
সম্পর্কিত
মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
সর্বশেষ খবর
ফটোশুটে দুই সাবেকের রসায়ন, আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী
ফটোশুটে দুই সাবেকের রসায়ন, আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি