রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে নারী নিহত

টেকনাফ (কক্সবাজার)  প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৩, ১৫:৪৫আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৫:৪৫

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। এ সময় আরও দুই রোহিঙ্গা নারী গুলিবিদ্ধ হন। সোমবার (২৪ এপ্রিল) ভোরে টেকনাফের নয়াপাড়া ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত জমিলা বেগম (৩০) টেকনাফের নয়াপাড়া মৌচনি রোহিঙ্গা ক্যাম্পের মো. হোসেনের মেয়ে। একই ক্যাম্পের বাসিন্দা মনিরা (৪৫) ও নুর ফাতেমা (২৬) গুলিবিদ্ধ হয়েছেন। 

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা জানান, ক্যাম্পে ডাকাত সালমান শাহ গ্রুপের ১০-১৫ জন অস্ত্র নিয়ে নয়াপাড়া ক্যাম্পের সি-ব্লকে মনিরার ঘরে হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে জমিলা মারা যান। এ ঘটনায় আরও দুই নারী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ক্যাম্পের স্বাস্থ্যকেন্দ্রে নিলে অবস্থার অবনতি দেখে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।’

/আরআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম