‘চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে নির্বাচন হবে’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৩, ১৬:০৭আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৬:০৭

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে সংসদ নির্বাচন হবে।’

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা গ্রামে ১৯১৮ সালে প্রতিষ্ঠিত প্রাচীন বিদ্যাপীঠ যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে যারা বিশ্বাস করেন না, যারা রাজনীতি করতে চায়, বাংলাদেশের মানুষকে শোষণ করতে চায় এবং যারা বাংলাদেশের মানুষকে আগুন সন্ত্রাসের মাধ্যমে হত্যা করে তাদেরকে প্রত্যাখ্যান করার আহ্বান জানাচ্ছি।’

এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল এবং আগামী নির্বাচনে নিজের পক্ষে ভোট চান।

তিনি শতবর্ষী যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের আশ্বাস দেন। উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট চান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মহসীনের সভপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ব্রাহ্মবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের