চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন

৭৫ হাজার ভোটের ৬৭ হাজার পেলো নৌকা, জামানত হারালেন চার প্রার্থী 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ এপ্রিল ২০২৩, ১৯:১০আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৯:১০

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপনির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে চার জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নিয়ম অনুযায়ী মোট ভোটের আট ভাগের এক ভাগ অর্থাৎ ৯ হাজার ৪১৩ ভোটের কম পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।

জামানত হারানো প্রার্থীরা হলেন ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ, ইসলামিক ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির কামাল পাশা ও স্বতন্ত্র প্রার্থী রমজান আলী। নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদ পেয়েছেন ৬৭ হাজার ২০৫ ভোট। এই নির্বাচনে ভোট পড়েছে ৭৫ হাজার ৩০৫টি। 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে বাংলাদেশ নির্বাচন কমিশন কেন্দ্রে ফল ঘোষণা করা হয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান ফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৯০ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ চলে।

ফল বিশ্লেষণ করে দেখা গেছে, এই আসনে মোট ভোটার পাঁচ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে বৃহস্পতিবার ভোট পড়েছে ৭৫ হাজার ৩০৫ ভোট; যা ১৪ দশমিক ৫৫ শতাংশ। ভোটের আট ভাগের এক ভাগ হলো ৯ হাজার ৪১৩টি। 

কিন্তু আওয়ামী লীগ প্রার্থী ছাড়া অন্য চার জন এই ভোট পাননি। এর মধ্যে ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ মোমবাতি প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৮৭ ভোট, ইসলামিক ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন চেয়ার প্রতীকে পেয়েছেন এক হাজার ৮৬০ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির কামাল পাশা আম প্রতীকে পেয়েছেন ৬৭৩ এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলী একতারা প্রতীকে পেয়েছেন ৪৮০ ভোট। তাই বিধি অনুযায়ী জামানত হারিয়েছেন এই চার প্রার্থী।

উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, ‘নিয়ম অনুযায়ী মোট ভোটের আট ভাগের এক ভাগের কম পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। ভোটের আগে প্রত্যেক প্রার্থী ২৫ হাজার টাকা করে জামানত রেখেছেন। নির্ধারিত ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।’

তিনি বলেন, ‘জামানত রক্ষার জন্য কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ অর্থাৎ ৯ হাজার ৪১৩ ভোট করে পেতে হতো তাদের।’

গত ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসন শূন্য হয়। এর আগে ২০২০ সালে মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। সেবার উপনির্বাচনে মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য নির্বাচিত হন।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম