চট্টগ্রামের দেওয়ানহাট এলাকায় টায়ারের দোকানে আগুন লেগেছে। তা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
শনিবার (২৯ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো.আব্দুল হামিদ মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নগরীর দেওয়ানহাট এলাকার রেললাইনের পাশে থাকা টায়ার, গ্যারেজসহ বেশ কিছু দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।’









