টিকটকারদের ফাঁদে পড়ে ঘর ছাড়লেন ২ তরুণী, অবশেষে উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
০৬ মে ২০২৩, ১৭:৩২আপডেট : ০৬ মে ২০২৩, ১৭:৩২

নোয়াখালীর সদর উপজেলা থেকে নিখোঁজের পাঁচ দিন পর দুই তরুণীকে টিকটকারদের ফাঁদ থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৫ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার পল্লবী থেকে তাদের উদ্ধার করা হয়। গত ৩০ এপ্রিল তারা নিখোঁজ হন।

জানা গেছে, গত ১ মে নিখোঁজ দুজনের অভিভাবক সুধারাম মডেল থানায় জিডি করেন। এরপর তাদের উদ্ধারে ডিবির একটি দল তদন্তে নেমে জানতে পারে, তারা একে অপরের বান্ধবী। একজনের বয়স ২০, অন্যজনের ১৯ বছর। এর মধ্যে একজন বিবাহিত। তার স্বামী প্রবাসী। উভয়েই টিকটক ব্যবহার করতেন। একপর্যায়ে ঢাকার একটি টিকটকার দলের সঙ্গে তাদের পরিচয় হয়। দলটি দুই তরুণীকে নানান প্রলোভন দেখালে গত ৩০ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে একসঙ্গে ঢাকার উদ্দেশে পালিয়ে যায়।

জেলা ডিবির দলটি ময়মনসিংহ ও ঢাকায় টানা ৩০ ঘণ্টা অভিযান চালিয়ে টিকটকার দলটির অস্থায়ী আবাসের সন্ধান পায়। পরে ঢাকার পল্লবী থানা এলাকায় চালিয়ে দুই তরুণীকে উদ্ধার করে। তবে পুলিশের তৎপরতা বুঝতে পেরে ভুক্তভোগীদের রেখে পালিয়ে যায় টিকটকাররা।

নোয়াখালীর এসপি শহিদুল ইসলাম বলেন, যথাসময়ে উদ্ধার না হলে ভারতে পাচার বা অন্য অঘটনের শিকার হতো বলে ধারণা করা হচ্ছে। ঢাকার টিকটকার দলটিকে শনাক্তের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের