তাবলিগ জামাতের সাদ অনুসারীদের ওপর জুবায়ের অনুসারীদের হামলা, আহত ১২

নোয়াখালী প্রতিনিধি
১১ মে ২০২৩, ০২:০৪আপডেট : ১১ মে ২০২৩, ০২:০৪

নোয়াখালীতে সাপ্তাহিক পরামর্শ সভাকে কেন্দ্র করে তাবলিগ জামাতের মাওলানা সাদ অনুসারীদের ওপর মাওলানা জুবায়ের অনুসারীদের হামলার ঘটনা ঘটেছে। এতে সাদ অনুসারীদের ১২ জন আহত হন। আহতদের মধ্যে দুই জনকে গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১০ মে) সন্ধ্যায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ফতেহপুর জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে এ ঘটনা ঘটে।

সাদের অনুসারী মোহাম্মদ জাহেদ বলেন, সাপ্তাহিক সভা উপলক্ষে আমরা ১৫-১৬ জন ফতেহপুর মসজিদে মাগরিবের নামাজ আদায় করি। নামাজ শেষে আমাদের একজন এলান দিতে দাঁড়ালে মসজিদের ইমাম নিষেধ করেন। এরপর সেখানে সাপ্তাহিক পরামর্শ সভা করতে চাইলে তিনি আমাদের বের হয়ে যেতে বলেন। আমরা তাকে সভার কথা বললে তিনি মসজিদে তালা দিয়ে বের হয়ে যাবেন বলেন। আমরা না উঠলে তিনি বাইরে গিয়ে মাওলানা জুবায়েরের অনুসারী ফারুক হোসেন, নিজাম উদ্দিন ভুট্টু ও সারোয়ারসহ কয়েকজনকে নিয়ে এসে আমাদের ওপর হামলা চালান। এতে আমাদের ১২ জন আহত হন। গুরুতর আহত মাওলানা মোহাম্মদ আলী ও মো. সাগরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকি আহতরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আমাদের মুরুব্বিদের বিষয়টি জানিয়েছি। তাদের সঙ্গে পরামর্শ করে আমরা হামলাকারীদের ক্ষমা করে দিয়েছি।’

এ বিষয়ে জানতে মাওলানা জুবায়ের অনুসারী একাধিক দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অহিদ উদ্দিন পলাশ বলেন, ‘শুনেছি তাবলিগের এক পক্ষ মসজিদের ভেতর বসলে অন্য পক্ষের লোকজন হামলা করেছেন। এতে কয়েকজন আহত হয়েছেন। দুই পক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেছি।’

সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, তাবলিগের এক পক্ষের ওপর অন্য পক্ষের হামলার ঘটনা শুনেছি। তবে কোনও পক্ষই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম