মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
১১ মে ২০২৩, ১৩:৫৩আপডেট : ১১ মে ২০২৩, ১৩:৫৩

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রেদওয়ান হোসেন মিলন (২২) জেলার রামগঞ্জ উপজেলার আশারকোটা গ্রামের ওহেদ আলী পাটওয়ারী বাড়ির মৃত আলী আকবরের ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সকালে বাড়ির লোকজন আমেনা বেগমের বসতঘর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে। ছেলে মিলনকে ঘরের ভেতর দেখতে পান। বাড়ির লোকজনের ডাকাডাকিতে দরজা খুললে ভেতরে আমেনার পোড়া মরদেহ দেখতে পায়। বাড়ির লোকজনের কাছে তিনি মাকে হত্যার কথা জানান। পরে মিলনকে আটক রেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে তাকে আটক করে।

ওইদিন মিলনের মামা টিপু সুলতান বাদী হয়ে ভাগনে মিলনকে আসামি করে রামগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে।

জেলা জজ আদালতের পাবলিক পসিকিউটর (পিপি) জসিম উদ্দিন বলেন, ‘মিলনের দেওয়া জবানবন্দি এবং সাক্ষ্যপ্রমাণে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।’

/আরআর/
সম্পর্কিত
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় যুবকের ফাঁসি
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের 
আশুলিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী