দেড় কোটি টাকা আত্মসাৎ, সাবেক সার্ভেয়ারের বিরুদ্ধে মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি
১১ মে ২০২৩, ২০:১০আপডেট : ১১ মে ২০২৩, ২০:৫৫

দুর্নীতির মাধ্যমে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সার্ভেয়ার উদয়ন চাকমার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১১ মে) সকাল ১০টায় রাঙামাটি জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

আসামি উদয়ন চাকমা খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের ছোটনালা এলাকার মৃত তটিন চন্দ্র চাকমার ছেলে।

দুদকের রাঙামাটি কার্যালয়ের উপ-পরিচালক জাহিদ কালাম জানান, দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার হিসেবে কর্মরত থাকাকালে উদয়ন চাকমা ২০১৯ সালের ৯ জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের জন্য ২৫ শতক ভূমি অধিগ্রহণকালে ক্ষমতার অপব্যবহার করে জমির মালিক খাগড়াছড়ি বাজার এলাকার মৃত প্রেম হরি চৌধুরীর ছেলে সুভাষ চৌধুরীর সঙ্গে যোগসাজশ করে ১০টি দলিলের পরিবর্তে পাঁচটি উচ্চমূল্যে বিক্রিত দলিলের মূল্যকে বিবেচনায় আনায় জমির শতক দুই লাখ ১৮ হাজার ৮৯৫ টাকার পরিবর্তে পরিবর্তে চার লাখ ২০ হাজার ৬৮৯ টাকায় দাঁড়ায়। এতে সরকারের এক কোটি ৫১ লাখ ৩৪ হাজার ৫৯৮ টাকা আত্মসাৎ করে দণ্ডবিধির ৪০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ করেছে।

/এফআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে