‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রাম সিটিতে ৯০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ মে ২০২৩, ০৬:২৫আপডেট : ১৩ মে ২০২৩, ০৬:৩৩

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় চট্টগ্রাম নগরীতে ৯০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম।

নগরীর দামপাড়ায় চসিক বিদ্যুৎ উপ-বিভাগ ভবনের নিচ তলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। ০১৮৯৪-৮৮৩০০২ এবং ০২-৪১৩৬০২৭১ নাম্বারে যে কোনও জরুরি সেবা পেতে যোগাযোগ করা যাবে।

শুক্রবার (১২ মে) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ৮ নম্বর মহাবিপদ সংকেতের পর নাগরিকদের উদ্দেশে বার্তা দেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় সংক্রান্ত যে কোনও তথ্য জানতে বা সহায়তার জন্য কন্ট্রোল রুমে ২৪ ঘণ্টা যোগাযোগ করতে পারবেন। আপনাদের সহযোগিতার জন্য প্রশিক্ষিত কর্মীবাহিনী দ্রুত সাড়া দিতে প্রস্তুত।’

তিনি জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন ৪১টি ওয়ার্ডে ৯০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা ও ঘূর্ণিঝড় মোখার গতিবেগ পর্যবেক্ষণের মাধ্যমে জরুরি যে কোনও পদক্ষেপ নেওয়া হবে। নাগরিকদের মাঝে সচেতনতা তৈরিতে প্রতিটি এলাকায় মাইকিং করার পাশাপাশি আরবান মেডিক্যাল টিম, আরবান ভলান্টিয়ার ও উদ্ধারকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও প্রয়োজনীয় যানবাহন প্রস্তুতি রাখা হয়েছে।

এদিকে নগরীতে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং করা হচ্ছে।

/আরআর/
সম্পর্কিত
মিয়ানমারে ত্রাণসামগ্রী পাঠালো বাংলাদেশ
মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনীর খাদ্য-চিকিৎসা সহায়তা
‘সম্বল ছিল একটা ঘর, তাও ভাঙলো তুফানে’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম