মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনীর খাদ্য-চিকিৎসা সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৩, ২০:০১আপডেট : ১৯ মে ২০২৩, ২০:১৫

ঘূর্ণিঝড় মোখায় সেন্টমার্টিন দ্বীপের ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তা দিয়েছে নৌবাহিনী। শুক্রবার (১৯ মে) এ সহায়তা প্রদান করা হয়। শুক্রবার (১৯ মে) আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিন দ্বীপের জনসাধারণের মাঝে মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। এর অংশ হিসেবে শুক্রবার সেন্টমার্টিন দ্বীপের ক্ষতিগ্রস্ত ৭ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও খাদ্যসহায়তা দেওয়া হয়।

মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনীর খাদ্য-চিকিৎসা সহায়তা

খাদ্যসহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, ছোলা, লবণ, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী ঘর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জরুরি চিকিৎসা সহায়তায় বিশেষ মেডিক্যাল টিম, জীবন রক্ষাকারী ওষুধ, স্যালাইন ও অন্যান্য সামগ্রী নিয়ে বিনা মূল্যে চিকিৎসাসেবায় নিয়োজিত রয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
জলোচ্ছ্বাস ও জলবায়ু ঝুঁকির আগাম পূর্বাভাসে নতুন মডেল চালু
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব
মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
৭ পদে জনবল নেবে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড
৭ পদে জনবল নেবে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড
অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুতের অভিযোগে ডিলারের কারাদণ্ড
অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুতের অভিযোগে ডিলারের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি