৪ দিন ধরে নিখোঁজ মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:১৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:১৯

লাশ উদ্ধার

চারদিন নিখোঁজ থাকার পর মোটরসাইকেল চালক আজিজুল হক শান্তর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙার রিছাং ঝর্ণা এলাকা হতে লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই উপজেলার থাপুইপাড়া এলাকার ধন বিকাশ ত্রিপুরাকে গ্রেফতার করেছে পুলিশ।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাত হোসেন টিটু বলেন, আজিজুল হক শান্ত ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতো। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে শান্তকে সর্বশেষ খাগড়াছড়ি সদরে দেখা গেছে। এরপরে সদর হতে মাটিরাঙা যাওয়ার পথে মোটরসাইকেলসহ সেই নিখোঁজ হয়। শান্তর বাবা সালেহ আহমেদ এই বিষয়ে মাটিরাঙা থানায় গত শুক্রবার বিকেলে সাধারণ ডায়েরি করেছে। আজ সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ লোকজন খাগড়াছড়ি-চট্রগ্রাম সড়ক অবরোধ করেছে। পুলিশ বিক্ষুদ্ধ লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী