মুক্তিপণের টাকা নিতে এসে ফাঁসলেন অপহরণকারী

কুমিল্লা প্রতিনিধি
১৬ মে ২০২৩, ২১:২৩আপডেট : ১৬ মে ২০২৩, ২১:২৩

কুমিল্লার দেবিদ্বারে বাবার বুদ্ধিমত্তায় আটক হয়েছে ছেলের অপহরণকারী। আটকের খবরে চক্রের অন্য সদস্যরা ভুক্তভোগীকে ফেলে রেখে পালিয়েছে। সোমবার (১৬ মে) বিকালে উপজেলার মাশিকাড়া বাজার থেকে তাকে আটক করা হয় ।

জানা গেছে, অপহৃত কিশোরের নাম মো. ফরহাদ (১৬)। সে উপজেলার মোহাম্মদপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক জামাল হোসেনের ছেলে। আটক আশরাফুল ইসলাম (২০) একই উপজেলার শাকতলা গ্রামের মো. রুবেল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকালে ফরহাদ তার মামার বাড়ি মুরাদনগর উপজেলার পাঁচকুড়ি গ্রামে যাওয়ার পথে কাচিসাইর বাজার এলাকায় দুই মোটরসাইকেল আরোহী তার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। কিছুদূর যাওয়ার পর তাকে ডেকে নিয়ে মোবাইল ফোন ফেরত দেওয়ার শর্তে মোটরসাইকেলে উঠতে বলে। উঠলে তাকে অপহরণ করে নিয়ে যায়। বিকাল সাড়ে ৫টায় ওই মোবাইল ফোন থেকে তার বাবার কাছ থেকে মুক্তিপণ হিসেবে ২০ হাজার টাকা দাবি করে অপহরণকারীরা। ১০ হাজার টাকা তাদের পাঠানো মোবাইল ব্যাংকিং নম্বরে (বিকাশ) পাঠিয়ে ওই নম্বরে কল করে স্থান জানতে চান। পরে ঘটনার বর্ণনা দিয়ে মাশিকাড়া বাজারের বিকাশ দোকানের মালিক লাভলুকে টাকা নিতে আসা লোকদের আটকে রাখার অনুরোধ করেন।

রাত ৯টায় দোকান মালিক টাকা নিতে আসা আশরাফুল ইসলামকে আটক করে ফরহাদের ভুক্তভোগীর বাবাকে কল দেন। তিনি তখন ঘটনাস্থলের আশপাশেই ছিলেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে দেবিদ্বার থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে থানায় নিয়ে যায়। এদিকে টাকা আনতে গিয়ে এক সদস্য আটক হওয়ার সংবাদে চক্রের বাকি সদস্যরা ফরহাদকে মারধর করে উপজেলার কাশারিখোলা গ্রামের নির্জন এলাকায় মুমূর্ষু অবস্থায় ফেলে যায়। রাত সাড়ে ১০টায় ছেলের মোবাইল ফোন থেকে কল পেয়ে এলাকার লোকজন নিয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন। ভুক্তভোগী দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। 

এ বিষয়ে জামাল হোসেন আটক আশরাফুল ইসলাম, মাশিকাড়া গ্রামের আবুল কালামের ছেলে মাহাবুব (২৩), একই গ্রামের মুকবুল হোসেন (২১), আবির হোসেন (২০) ও কাকসার গ্রামের শাহআলমের ছেলে জুয়েল রানাসহ (২৫) পাঁচ জনকে আসামি করে দেবিদ্বার থানায় মামলা করেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার বিন আবেদ জানান, চক্রের একজনকে আটক করা হয়েছে। ওই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় পাঁচ জনকে অভিযুক্ত করা হয়েছে। আটক যুবককে আদালতে পাঠানো হয়েছে। সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম