মশলার গুঁড়ায় রঙ মিশিয়ে বিক্রি করতেন তারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ মে ২০২৩, ১৩:৩৬আপডেট : ২৪ মে ২০২৩, ১৬:৩১

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল মসলা তৈরি করে বাজারজাত করার অভিযোগে ১০ জনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২৩ মে) নগরীর বাকলিয়া থানাধীন চাকতাই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- মিলের মালিক জসিম উদ্দিন (৪০), শরীফ হোসেন (৪০), আলাউদ্দিন (৩৬), জিলানী (২০), সুজন (১৯), সাইদুল (২০), আবদুল কাদের (৩৮), সজল (৪৩), দেলোয়ার হোসেন (৪৮) ও কামরুল হাসান (২৫)। 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, কতিপয় ব্যবসায়ী বাকলিয়া থানাধীন চাকতাই এলাকার জসিমের ক্রাসিং মিলের ভেতর ভেজাল মশলা তৈরি ও বিক্রির জন্য মজুত করছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ভেজাল মেশানোর সময় ১০ জনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিল ঘরের ভেতর তল্লাশি করে ভেজাল রঙ মিশ্রিত প্রায় ৬০০ কেজি হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া এবং ১২ কেজি ভেজাল রঙ ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের মশলাসহ মরিচের গুঁড়ার সঙ্গে বিভিন্ন রঙ ও রাসায়নিক পদার্থ মিশিয়ে আসছেন। এইসব ভেজাল মশলা চট্টগ্রাম জেলার বিভিন্ন বাজার ছাড়াও আশপাশের বিভিন্ন জেলায় বিক্রি করতেন।

/আরআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম