বিজিবি-বিজিপির রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক শুরু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৪ মে ২০২৩, ১৪:০২আপডেট : ২৫ মে ২০২৩, ১৫:০৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন কমান্ডার পর্যায়ে কক্সবাজারের টেকনাফে দুই দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে। 

বুধবার (২৪ মে) সকালে দুদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে সমুদ্র সৈকত সংলগ্ন ‘সেন্ট্রাল রিসোর্ট’ এর সম্মেলন কক্ষে দুদেশের প্রতিনিধি দলের মধ্যে বৈঠক শুরু হয়। বৃহস্পতিবারও (২৫ মে) বৈঠক চলবে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, বৈঠকে অংশ নিতে মিয়ানমারের সীমান্তরক্ষী ১ নম্বর বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্রিগেডিয়ার জেনারেল এইচটেট লুইনের নেতৃত্বে সেদেশের ১৬ সদস্যের প্রতিনিধি দল সকাল ৯টার দিকে শাহপরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছায়। সেখান থেকে তারা সেন্ট্রাল রিসোর্টে বৈঠকে যোগ দেন। বাংলাদেশ থেকে কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাসম-উস সাকিবের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

তিনি আরও জানান, বৈঠকে দুই দেশের সম্পর্ক, মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধসহ সীমান্ত সংশ্লিষ্ট বিষয় অগ্রাধিকার পাবে।

গত বছরের জুনে মিয়ানমারের মংডুতে রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। এবার সেই বৈঠক টেকনাফে হচ্ছে। এ ছাড়া গত বছরের ৩০ অক্টোবর টেকনাফে ব্যাটালিয়ন পর্যায়ে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়েছিল।

/আরআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান