‘মহাসড়কে অনিয়ম বন্ধে হাইওয়ে পুলিশকে আরও দায়িত্বশীল হতে হবে’ 

কুমিল্লা প্রতিনিধি
২৪ মে ২০২৩, ২২:৪৫আপডেট : ২৪ মে ২০২৩, ২২:৪৫

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান বলেছেন, ‘মহাসড়কে সব ধরনের অনিয়ম বন্ধে হাইওয়ে পুলিশকে আরও দায়িত্বশীল হতে হবে। সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে।’ 

বুধবার (২৪ মে) কুমিল্লা রিজিয়ন আয়োজিত ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা রিজিয়নের সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। জেলার একটি হাইওয়ে রেস্টুরেন্ট মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

শাহাবুদ্দিন খান বলেন, ‘মহাসড়কে চাঁদাবাজি বন্ধ এবং সড়ক দুর্ঘটনা হ্রাসেও হাইওয়ে পুলিশকে কাজ করতে হবে।’ 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। সভায় আরও বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের পূর্ব বিভাগের ডিআইজি মাহবুবুর রহমান, অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ ও সার্কেল এএসপি রাজিউর রহমান। এ সময় রিজিয়নের ২২টি হাইওয়ে থানার ওসিসহ দুই শতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী