সন্দ্বীপে বিপুল ভোটে জয়ী নৌকার প্রার্থী মাঈন উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ মে ২০২৩, ০০:৫৬আপডেট : ২৬ মে ২০২৩, ০০:৫৬

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা পরিষদের উপনির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাঈন উদ্দিন মিশন। তিনি পেয়েছেন ২৭ হাজার ৬১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৫১৩ ভোট।

এ ছাড়া নির্বাচনে জাসদের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাহমুদ মশাল প্রতীকে পেয়েছেন ৭৩ ভোট ও উপজেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান বেলাল দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৮৬ ভোট।

বৃহস্পতিবার (২৫ মে) রাতে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, ‘নির্বাচনে ভোট পড়েছে ৪৪ হাজার ৬৯৩টি। এর মধ্যে ৪০৯টি বাতিল হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। ৮৪টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। 

১৫টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে সন্দ্বীপ উপজেলা পরিষদ গঠিত। উপজেলার মোট ৮৬টি কেন্দ্রের ৫৭২টি বুথে ১ লাখ ২১ হাজার ৭৩৫ জন পুরুষ এবং ১ লাখ ১৭ হাজার ৮৭৫ জন নারীসহ ২ লাখ ৩৯ হাজার ৬১০ জন ভোটার। এর মধ্যে ৪৪ হাজার ৬৯৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। 

গত ২৩ জানুয়ারি উপজেলা পরিষদ চেয়ারম্যান মাস্টার শাহজাহানের মৃত্যু হয়। এরপর উপনির্বাচনের জন্য গত ৯ এপ্রিল তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের