রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গিবাদ উত্থানের বিষয়ে সতর্ক পুলিশ

কক্সবাজার প্রতিনিধি
৩১ মে ২০২৩, ১৯:৩৯আপডেট : ৩১ মে ২০২৩, ১৯:৩৯

পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এস এম রুহুল আমিন বলেছেন, ‌‘রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গিবাদের উত্থান হতে পারে। এই ব্যপারে সতর্ক রয়েছে পুলিশ। ক্যাম্পে জঙ্গিবাদ উত্থানে আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না আমরা। এ নিয়ে ক্যাম্পে কাজ করছে এটিইউ। আমাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থাও কাজ করছে।’

বুধবার (৩১ মে) সকালে কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে জঙ্গিবাদ দমনে বিট ও কমিউনিটি পুলিশিং নিয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এটিইউ এবং ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে। 

রোহিঙ্গা ক্যাম্পে মাদকের বিস্তাররোধে পুলিশ কাজ করে যাচ্ছে উল্লেখ করে এস এম রুহুল আমিন বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পগুলোকে জঙ্গিবাদের ক্ষেত্র করতে দেবো না। এ ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। দেশের স্বার্থের বিরুদ্ধে যে বা যারা কাজ করবে, তাদের বিষয়ে সবসময় সজাগ আছি আমরা।’  

কর্মশালায় উল্লেখ করা হয়, রোহিঙ্গা ক্যাম্পে সম্প্রতি অপরাধ বেড়েছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত চার মাসে রোহিঙ্গা ক্যাম্পে হত্যা ও সংঘাতের ঘটনায় ২৪১টি মামলা হয়েছে। এর মধ্যে ৩১টি হত্যা মামলা, ১২টি হত্যাচেষ্টা মামলা ২৪টি অস্ত্র মামলা, ৯টি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা ও ১৩৭টি মাদক মামলা। এ ছাড়া মানবপাচারসহ আরও কয়েকটি অপরাধের ঘটনায় মামলা হয়েছে। 

এটিইউর অতিরিক্ত ডিআইজি আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশে কানাডিয়ান হাইকমিশন অফিসের পলিটিক্যাল কাউন্সিলর ব্রেডলি কোর্টস, এপিবিএনের ডিআইজি এফডিএমএন জামিল হাসান, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি কানিস ফাতেমা ও কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম।

কর্মশালায় কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম মেট্রোপলিটন, চট্টগ্রাম জেলা এবং কক্সবাজার জেলা পুলিশের ৫০ জন কর্মকর্তা অংশ নেন। 

/এএম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান