মাকে গুলি করে হত্যা, ছেলের বিরুদ্ধে অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ মে ২০২৩, ১৯:৪৩আপডেট : ৩১ মে ২০২৩, ১৯:৪৩

চট্টগ্রামের পটিয়ায় মাকে গুলি করে হত্যার ঘটনায় ছেলে মাইনুদ্দিন মাইনুর (২৯) বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। বুধবার (৩১ মে) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আজিজ আহমেদ ভূঞা অভিযোগ গঠনের এ আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও পটিয়ার পৌর সভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের ছেলে মাইনু তার মা জেসমিন আক্তারকে গত ১৬ আগস্ট গুলি করে হত্যা করে। পরে পুলিশ তার নিজ কক্ষে তল্লাশি করে খাটের নিচ থেকে ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এ ঘটনায় পটিয়া থানার এসআই নুরুল আমিন বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। শুনানি শেষে অভিযোগপত্র গ্রহণ করে আসামির অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় অভিযোগ গঠন করেন। আগামী ২১ জুন মামলার পরবর্তী ধার্য করেছেন আদালত।

জানা গেছে, জেসমিন আক্তার পটিয়ার সাবেক পৌর মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী। ঘটনার এক মাস আগে তার স্বামী মারা যান। তার বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট ছিল। সেসব অ্যাকাউন্টে কত টাকা আছে তা যাচাই করতে ১৬ আগস্ট সকালে মেয়ে শায়লা শারমিন নিপাকে নিয়ে ব্যাংকে যান। ব্যাংক থেকে ফেরার পর ছেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাকে না বলে কেন ব্যাংকে গেছে তা নিয়ে মা ও বোনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান।

একপর্যায়ে কোমর থেকে অস্ত্র বের করে প্রথমে বড় বোনকে গুলি করলে সেটি দেয়ালে লাগে। পরে মাকে লক্ষ্য করে গুলি করে। ওই গুলি মায়ের বাঁ চোখে লাগে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পর পালিয়ে যায় ঘাতক। পরদিন ১৭ আগস্ট বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে পালানোর সময় বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার সাতকানিয়া থানাধীন রসুলপুর এলাকার একটি গুদামঘর থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী