ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা ডুবে শিশুর মৃত্যু, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ জুন ২০২৩, ২০:৩৬আপডেট : ০৭ জুন ২০২৩, ২০:৩৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার লঙ্গন নদীতে নৌকা ডুবে রুমেল মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ওই শিশুর ভাইসহ আরও ১০ জন আহত হয়। 

বুধবার (০৭ জুন) বিকালে উপজেলা সদরের নৌ-ঘাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। মারা যাওয়া রুমেল মিয়া (৩) ও আহত তার ভাই এমদাদ মিয়া (২) গোয়ালনগর ইউনিয়নের রুহুল আমীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকালে গোয়ালনগর থেকে চাতলপাড় হয়ে নৌকা দিয়ে নাসিরনগর সদরে আসছিল তারা। নৌকাটি ঘাটে ভেড়ানোর সময় আরেক নৌকার সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এতে পানিতে ডুবে রুমেল মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় রুমেলের ছোট ভাই এমদাদসহ আরও ১০ জন। আহতদের নাসিরনগর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সুস্থ আছেন।

দুর্ঘটনাকবলিত নৌকার যাত্রী ঊষা রানি দাস বলেন, ‘নৌকাটি ঘাটে ভেড়ানোর সময় অপর নৌকার সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। এ ছাড়া নৌকাটিতে বিভিন্ন পণ্যবোঝাই ছিল। ডুবে যাওয়ার সময় অনেকে সাঁতরে তীরে উঠলেও রুমেল ডুবে মারা যায়। তার ভাইকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।’ 

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের লিডার মোতাহার হোসেন বলেন, ‘নৌকাডুবির খবর পেয়ে উদ্ধার অভিযান চালিয়ে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

নাসিরনগর থানার ওসি হাবিবুল্লা সরকার বলেন, ‘নৌকাডুবিতে এক শিশুর মৃত্যু হয়েছে। নৌকাটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান