মেরিন ড্রাইভ সড়কে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি
০৭ জুন ২০২৩, ২৩:৪৬আপডেট : ০৭ জুন ২০২৩, ২৩:৪৬

কক্সবাজারের উখিয়ায় মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। বুধবার (০৭ জুন) বিকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। 

নিহতরা হলেন—উখিয়ার রাজাপালং ইউনিয়নের পিনজিরকুল এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ রেদোয়ান (২১), হলদিয়াপালং ইউনিয়নের হিরা মিয়ার ছেলে আক্তার হোসেন (২০) এবং যশোরের বাঘারপাড়া উপজেলার দহখোলা ইউনিয়নের মামুদালীপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. ইমারত হোসেন (৪০)। নিহত ইজিবাইকের যাত্রী ইমারত হোসেন উখিয়ার ইনানীর পালংকি রেস্তোরাঁর কর্মকর্তা ছিলেন। অপর দুই মোটরসাইকেল আরোহী কলেজশিক্ষার্থী। আহত ইজিবাইকের চালক জয়নাল আবেদীন (৩২) উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফিরবিল এলাকার আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকালে শফিরবিল এলাকায় টেকনাফ থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে চার জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে ইমারত হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সন্ধ্যায় আহত রেদোয়ান ও আক্তার হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তাদের মৃত্যু হয়।

ইনানী পুলিশ ফাঁড়ির এসআই মো. রেজাউল করিম বলেন, ‘দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস