চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতৃত্বে সুমন-দিদার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জুন ২০২৩, ২২:৪৮আপডেট : ১৩ জুন ২০২৩, ২২:৪৮

চট্টগ্রাম মহানগর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল হক সুমনকে সভাপতি এবং সাবেক আরেক যুগ্ম আহ্বায়ক মো. দিদারুল আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ৪০ সদস্যের এই আংশিক কমিটির অনুমোদন দেন।

কমিটিতে সহসভাপতি করা হয়েছে ১১ জনকে। তারা হলেন মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও নগর যুবলীগের সাবেক সদস্য মো. নুরুল আনোয়ার, মহানগর যুবলীগের সাবেক সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আরশাদ আসাফ, সাবেক মহিলাবিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা, সাবেক সদস্য হেলাল উদ্দীন আহমদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু, এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য সুরঞ্জিত বড়ুয়া লাবু, সাবেক সদস্য আসহাব রসুল চৌধুরী জাহেদ, মহানগর যুবলীগের সাবেক সদস্য ও মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওয়াসিম উদ্দিন চৌধুরী, মহানগর যুবলীগের সাবেক সদস্য ও আইন কলেজের সাবেক জিএস শাহজাদা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সাকু, মহানগর যুবলীগের সাবেক সদস্য ও নগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আলম মিয়া।

এ ছাড়া কমিটিতে যুগ্ম সম্পাদক করা হয়েছে চার জনকে। সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে সাত জনকে। অন্যান্য পদসহ মোট ৪০টি পদে কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহানগর যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আমার ওপর আস্থা রাখায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের কাছে কৃতজ্ঞ।’

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক