বিদ্যুতের খুঁটি হেলে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
১৪ জুন ২০২৩, ১০:০৪আপডেট : ১৪ জুন ২০২৩, ১০:১৬

নোয়াখালী সদর উপজেলায় সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি হেলে পড়ে তানভীর হাসান (২৮) নামে এক মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের মৃত্যু হয়েছে।এ ঘটনায় এক শিশু আহত হয়েছে। বুধবার (১৪ জুন) সকাল ৮টায় উপজেলার সোনাপুর জিরো পয়েন্ট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। 

নিহত তানভীর হাসান এসিআই ফার্মাসিউটিক্যালসে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে কর্মস্থলের উদ্দেশে সোনাপুর জিরো পয়েন্ট হয়ে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোডে যাচ্ছিলেন তানভীর। এ সময় সড়কের পাশে স্থাপন করা বিদ্যুতের নতুন বসানো একটি খুঁটি হেলে পড়ে। খুঁটির নিচে থাকা তানভীরের ঘটনাস্থলেই মৃত্যু হয়। একই সময় পাশে থাকা একটি শিশু আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাপুর বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকৎসা দেন।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিহত তানভীরের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।

/আরআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান