ভারত থেকে ১১ হাজার কেজি চিনি পাচার করে এনেছেন চার যুবক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ জুন ২০২৩, ২২:৪১আপডেট : ১৬ জুন ২০২৩, ২২:৫৫

ব্রাহ্মণবাড়িয়া কসবায় ভারত থেকে আনা ১১ হাজার কেজি চিনিভর্তি একটি কাভার্ডভ্যান ও দুটি পিকআপসহ চার পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- কসবা উপজেলার রানিয়ারা এলাকার আব্দুল মালেকের ছেলে মাসুম পারভেজ (৩২), কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকার জয়নাল আবেদীনের ছেলে টিপু সরকার (৩০), একই এলাকার খোকন মিয়ার ছেলে মামুন মিয়া (২৫) ও বরিশাল জেলার গৌরনদী উপজেলার দয়াসুর এলাকার শাহজাহান মিয়ার ছেলে সোহাগ সরদার (২৫)।

কসবা থানার ওসি মহিউদ্দিন জানান, দুপুরে গোপন সংবাদ আসে, ভারত থেকে অবৈধভাবে চিনির একটি বড় চালান পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে দুপুর ১টার দিকে কসবা থানার পুলিশ সদস্যরা উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় অভিযান পরিচালনা করে একটি কাভার্ডভ্যান ও দুইটি পিকআপ ভ্যানসহ চার জনকে আটক করেন। পরে কাভার্ডভ্যান তল্লাশি করে ১৫৮ ও দুইটি পিকআপ ভ্যান থেকে ৬০ মোট ২১৮ বস্তা থেকে প্রায় ১১ হাজার কেজি চিনি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
বন্ধ ৬ চিনিকল চালুর দাবিতে মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি
রেকর্ড ফলন ও মজুত সত্ত্বেও খাদ্য আমদানির সিদ্ধান্ত কেন? 
খাতুনগঞ্জে সপ্তাহের ব্যবধানে চিনির দাম মণপ্রতি বেড়েছে ২০০ টাকা
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম