রেকর্ড ফলন ও মজুত সত্ত্বেও খাদ্য আমদানির সিদ্ধান্ত কেন? 

শফিকুল ইসলাম 
২৪ জানুয়ারি ২০২৬, ১০:০০আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:০০

দেশে আমন, বোরো ও আউশ ধানের বাম্পার ফলন এবং সরকারি গুদামে অতীতের যেকোনও সময়ের তুলনায় সন্তোষজনক মজুত থাকা সত্ত্বেও চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূলত সরু চালের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণ এবং আসন্ন রমজানে বাজার স্থিতিশীল রাখতেই বেসরকারিভাবে ২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দেওয়া হচ্ছে।  

আমদানির কারণ ও প্রেক্ষাপট 

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের বাজারে মাঝারি ও মোটা চালের দাম আপাতত স্থিতিশীল থাকলেও সরু চালের দাম কেজিতে ২ থেকে ৪ টাকা বেড়েছে। দুটি গোয়েন্দা সংস্থার পূর্বাভাস অনুযায়ী, নির্বাচন ও ক্ষমতা হস্তান্তরের এই সন্ধিক্ষণে একটি মহল কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা লোটার অপতৎপরতা চালাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় দেশের ২৩২টি প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি দিতে গত ১৮ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। 

এছাড়া সরকারের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক প্রতিটি বৈঠকেই খাদ্য মন্ত্রণালয় থেকে উত্থাপিত ভারত অথবা থাইল্যান্ড থেকে চাল আমদানির প্রস্তাব অনুমোদন করা হচ্ছে।  

আমদানির শর্ত 

বরাদ্দ পাওয়া আমদানিকারকদের আগামী ১০ মার্চের মধ্যে আমদানি করা চাল বাজারে ছাড়তে হবে। খাদ্য মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী, এই চালে সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙা দানা থাকতে পারবে এবং আমদানিকারক প্রতিষ্ঠান ছাড়া অন্য কারও নামে এটি পুনরায় প্যাকেটজাত করা যাবে না। 

উৎপাদন ও মজুতের চিত্র 

কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৪ কোটিরও বেশি লাখ টন চাল উৎপাদিত হয়েছে। যা আগের অর্থবছরের তুলনায় চার দশমিক এক শতাংশ বেশি। গত ২০২৪-২৫ অর্থবছর চালের উৎপাদন আরও ১৩ লাখ টন বেড়ে ৪ কোটি ১৯ লাখ টন হয়েছে। ওই বছর দুই কোটি ২৬ লাখ টন বোরো, এক কোটি ৬৫ লাখ টন আমন ও ২৮ লাখ টন আউশ ধান উৎপাদন হয়। একই বছর দেশে গম উৎপাদিত হয়েছিল ১০ লাখ টন আর ভুট্টা উৎপাদিত হয়েছিল ৭৪ লাখ টন। ২০২৩-২৪ অর্থবছরে গম ১১ লাখ ও ভুট্টার উৎপাদন হয়েছিল ৬৭ লাখ টন। ফলে এ তিন ফসল মিলে গত অর্থবছরে দেশে মোট দানাদার খাদ্যশস্যের উৎপাদন দাঁড়িয়েছে ৫ কোটি ৩ লাখ টন। যা আগের অর্থবছরে ছিল ৪ কোটি ৮৭ লাখ টন। 

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ কোটি ৮১ লাখ টন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ২০২৫ সালে সারা দেশে ৫৯ লাখ ২৩ হাজার হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এখন পর্যন্ত ৫৩ লাখ ৭১ হাজার হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে, যেখানে হেক্টরপ্রতি গড়ে ৩ দশমিক ১১ টন হিসেবে প্রায় এক কোটি ৯৭ লাখ টন ফলন পাওয়া গেছে। বাকি জমিতেও একই হারে ধান উৎপাদন হবে বলে ধারণা করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। বোরো ও আউশের উৎপাদনও গত বছরের তুলনায় কমবে না বলে মনে করছেন কৃষিবিদরা। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন সরকারের কাছে ১৪ লাখ ৪৯ হাজার টন খাদ্যশস্য মজুত রয়েছে। 

এদিকে খাদ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি গুদামে প্রায় ২১ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে, যার মধ্যে ১৯ লাখ টনই চাল।  আর গম ২ লাখ ৩ হাজার মেট্রিক টন।  

ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের মত 

রাজধানীর বাদামতলী-বাবুবাজার চাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক আলহাজ নিজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, “বাজারে চালের কোনও সংকট নেই। দেশে ধানের উৎপাদনও পর্যাপ্ত বলে শুনেছি। কাজেই দাম বাড়ারও যৌক্তিক কারণ নেই। মূলত মোকাম ও আড়ত পর্যায়ের কিছু অসাধু ব্যবসায়ীর অধিক মুনাফার লোভই বাজারকে অস্থির করছে।” 

মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল ব্যবসায়ী মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, বাজারে চালের সরবরাহ ঠিক নাই। বিভিন্ন অজুহাতে মোকাম থেকে বিশেষ করে নাটোর, নওগাঁ ও জয়পুরহাট থেকে চাল রাজধানীর বাজারে আসছে না। এতে মাঝেমধ্যে সরবরাহে সংকট তৈরি হচ্ছে। এই সুযোগটি নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা।  

কৃষি অর্থনীতিবিদ মোবারক হোসেন জানান, এবার বৈশ্বিক আবহাওয়া ভালো হওয়ার কারণে অধিকাংশ দেশে কৃষি ও খাদ্যপণ্যের উৎপাদন ভালো। বিশ্ববাজারে গম, ভুট্টা ও মসলাজাতীয় ফসলগুলোর দাম এখন কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। তার মতে, ফলন ভালো হলেও রাজনৈতিক অস্থিরতা বা সরবরাহ ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলা করা না গেলে খাদ্য মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি থাকে। 

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, দেশের খাদ্য মজুত বর্তমানে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। গত পাঁচ বছরের তুলনায় এখন মজুত সবচেয়ে বেশি। তিনি বলেন, “খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। সরকারি মজুতের পাশাপাশি বেসরকারি পর্যায়েও পর্যাপ্ত ধান-চাল রয়েছে। বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।” 

এদিকে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাঝারি ও মোটা চালের বাজার দর আপাতত স্থিতিশীল থাকলেও সরু চালের মূল্য বৃদ্ধির ফলে মাঝারি ও মোটা চালের বাজার দরও বৃদ্ধি পেতে পারে। এ ক্ষেত্রে বাজার অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।  

/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি