বন্ধ ৬ চিনিকল চালুর দাবিতে মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৬

গত সরকারের আমলে বন্ধ করে দেওয়া ছয়টি রাষ্ট্রায়ত্ত চিনিকল পুনরায় চালুর দাবি জানিয়েছে “রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি”। এ দাবিতে আগামী ৩১ মার্চ শিল্প মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে লিখিত বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক কারুজ্জামান ফিরোজ। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘেরাও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত বন্ধ ও চালু সব চিনিকলে ২৬ মার্চ পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচি ঘোষণা করে কারুজ্জামান ফিরোজ বলেন, এর আগে ২০২৪ সালের নভেম্বরে জাতীয় গণফ্রন্ট ও জাতীয় মুক্তি কাউন্সিলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাক্ষাতের সময় অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি বন্ধ ছয়টি চিনিকল আধুনিকায়ন করে পুনরায় চালুর সিদ্ধান্ত হয়েছিল। পরে একটি অধ্যাদেশের মাধ্যমে চিনিকল ছয়টি চালুর ঘোষণা দেওয়া হয়।

তবে তিনি অভিযোগ করেন, অর্থ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বরাদ্দ না দিয়ে উল্টো আখ মাড়াই কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

/এএইচএস/এম/এমওএফ/
সম্পর্কিত
প্যাকেটজাত চিনি বাজার থেকে উধাও, খোলা চিনি ১২০ টাকা 
চিনির পরিবর্তে রান্নায় দিন ৯ উপকরণ, বাড়বে স্বাদ ও মিষ্টি
সুস্বাদু ছানার সন্দেশ, তবে চিনি ছাড়া
সর্বশেষ খবর
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?