স্বামীকে গাছে বেঁধে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

নোয়াখালী প্রতিনিধি
১৯ জুন ২০২৩, ০০:১৬আপডেট : ১৯ জুন ২০২৩, ০০:১৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটর এলাকায় স্বামীকে গাছে বেঁধে এক নববধূকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

গত বুধবার (১৪ জুন) সকালে মুছাপুর রেগুলেটর এলাকায় নবদম্পতি ঘুরতে এলে স্বামীকে গাছে বেঁধে নববধূকে ধর্ষণ করে দুই যুবক। খবর পেয়ে রবিবার (১৮ জুন) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহিন বিল্লাহ। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় রবিবার দুপুরে তিন জনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী নববধূর স্বামী।

মামলার আসামিরা হলো—মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর (৩৫), রিয়াদ (৩০) এবং জালাল উদ্দিন (২৮)।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বুধবার সকাল ৯টার দিকে সুধারাম থানার নোয়াখালী ইউনিয়নের এক এলাকা থেকে মুছাপুর রেগুলেটর এলাকায় ঘুরতে আসেন নবদম্পতি। তারা স্লুইসগেট এলাকায় বনবিভাগের বাগানের পাশের রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলছিলেন। এ সময় জাহাঙ্গীর, রিয়াদ ও জালাল ছুরি দেখিয়ে হত্যার ভয় দেখিয়ে নবদম্পতিকে আটক করে। পরে স্বামীকে মারধর করে গামছা দিয়ে গাছে বেঁধে নববধূকে বনবিভাগের বাগানে নিয়ে জাহাঙ্গীর ও রিয়াদ ধর্ষণ করে। ওই সময় গৃহবধূর স্বামীকে পাহারা দেয় জালাল। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। 

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় জড়িতরা পলাতক। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।’

/এএম/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি