সমাবেশ করে রোহিঙ্গারা বললেন, ‘আর এক মুহূর্তও বাংলাদেশে থাকতে চাই না’

টেকনাফ প্রতিনিধি
২০ জুন ২০২৩, ১৮:৩২আপডেট : ২০ জুন ২০২৩, ১৯:৫৮

নাগরিকত্ব নিয়ে নিরাপদে মিয়ানমারে নিজ গ্রামে ফেরার দাবিতে কক্সবাজারের উখিয়ায় সমাবেশ করেছেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা। মঙ্গলবার (২০ জুন) বিকালে বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে উখিয়া লম্বাশিয়া এক নম্বর ক্যাম্পে এ সমাবেশ হয়। হাজারো রোহিঙ্গা বিভিন্ন দাবি ও স্লোগান নিয়ে সেখানে অংশ নেন। শিশুদের পরনে মিয়ানমারের স্কুল ড্রেস ছিল। 

হাজারো রোহিঙ্গা বিভিন্ন দাবি ও স্লোগানে সমাবেশে অংশ নেন সমাবেশে রোহিঙ্গা নেতারা বলেন, ‘খুশিতে নয়, গণহত্যার শিকার হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে এসেছি। আমরা এক মুহূর্ত এখানে থাকতে চাই না। আমরা এমন জীবন চাই না। নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চাই। আমাদের দাবিগুলো পূরণে মিয়ানমার যাতে বাধ্য হয়, সে জন্য বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি।’

সমাবেশে বক্তব্য দেন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) নেতা ও রোহিঙ্গা শরণার্থী মাস্টার মো. রফিক, মাস্টার মো. কামাল প্রমুখ।

মিয়ানমারে ফিরতে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ রোহিঙ্গারা মাস্টার কামাল বলেন, ‘আমরা আমাদের অধিকার নিয়ে নিজ দেশে ফিরে যেতে চাই। আমরা আর এমন আশ্রিত জীবন চাই না। নিজ দেশে গিয়ে বাকি জীবন কাটাতে চাই। কারণ আমরা বাংলাদেশ নয়, মিয়ানমারের নাগরিক। আমাদের নাগরিকত্ব, স্বীকৃতি আর নিজ গ্রামের ভিটেমাটি ফেরত দিলেই ফিরে যাবো।’

তিনি বলেন, ‘শরণার্থী দিবস আসে আর যায় কিন্তু রোহিঙ্গাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। এই দিনে যাতে আর কোনও মানুষ নতুন করে এমন অবস্থায় আর না পড়ে। আজকের দিন যেন শেষ শরণার্থী দিবস হয়।’

রোহিঙ্গা নেতা মোহাম্মদ রফিক বলেন, ‘পৃথিবীর সব দেশের মানুষ নিজ দেশে স্বাধীনভাবে বসবাস করতে চায়। আমরা রোহিঙ্গা, আমাদেরও দেশ আছে, যেখানে আমাদের পূর্বপুরুষরা কবরস্থ হয়েছে- আমরা সেখানে থাকতে চাই। এভাবে বাকি জীবন কাটাতে চাই না। বিশ্ব সম্প্রদায় উদ্যোগ নিন, আমরা আমাদের দেশে ফিরতে চাই, এটাই আমাদের একমাত্র দাবি।’

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে উখিয়ার লম্বাশিয়া এক নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ এই ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ বলেন, ‘আমার শিবিরে বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে রোহিঙ্গারা দুটি স্থানে সমাবেশ করেছে। সেখানে পাঁচ হাজারের বেশি রোহিঙ্গা অংশ নিয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশ শেষ হয়েছে। সেখানে তারা নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার দাবি জানিয়েছেন।’ 

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে