জামিন পেলেন ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত

মীরসরাই প্রতিনিধি
২০ জুন ২০২৩, ২০:৫৮আপডেট : ২০ জুন ২০২৩, ২০:৫৮

অবশেষে জামিন পেয়েছেন চট্টগ্রামের মীরসরাই উপজেলা ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত। মঙ্গলবার (২০ জুন) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল-২ আদালতের বিচারক জিহান সানজিদা শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। 

মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন জানান, গত ১৪ জুন (বুধবার) চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশ শেষ করে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। জুনিয়র দুই ছাত্রদল কর্মীর সহায়তায় সিএনজিযোগে বাড়ি যাওয়ার পথে সাহজী বাজারে ছাত্রলীগ কর্মীরা তাদের পথরোধ করে। তাকে গভীর রাত পর্যন্ত প্রথমে সিএনজিতে ও পরে পরিত্যক্ত ঘরে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতন চালায়। বার বার বাঁচার জন্য থানা পুলিশকে ফোন দিলেও জোরারগঞ্জ থানা পুলিশ কোনও সহযোগিতা করেনি।

তারা আরও জানান, পরে ছাত্রলীগের কর্মীরা তাকে জোরারগঞ্জ থানায় সোপর্দ করে। থানার ওসির সামনে এই রোমহর্ষক ঘটনার বিবরণ দিলেও পুলিশ মিথ্যা বিস্ফোরক মামলায় তাকে কারাগারে পাঠিয়েছে। অবশেষে মঙ্গলবার সে ওই মামলায় জামিন পেয়েছে।

জানা গেছে, ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে সারা দেশে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা। দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে তার মুক্তির দাবিতে কর্মসূচি পালন করা হয়।

নুসরাতের আইনজীবী নুরুল করিম ইরফান জানান, গতকাল আদালতে জামিন আবেদন করেছিলাম। বিচারক তার উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেন। আজ শুনানি শেষে জামিন মঞ্জুর করেছেন। জামিনের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পাঠানো হয়েছে। আজ অথবা আগামীকাল কারাগার থেকে বের হবে।

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে