কাপ্তাই হ্রদে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে তলিয়ে যুবকের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি
২৩ জুন ২০২৩, ২০:২৬আপডেট : ২৩ জুন ২০২৩, ২০:২৬

রাঙামাটির কাপ্তাই হ্রদে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকালে শহরের বালুরচর নাম স্থানে এই ঘটনা ঘটে। নিহতের নাম তন্ময় বড়ুয়া (২২)। তিনি শহরের রিজার্ভ বাজার ১নং পাথর ঘাটা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তন্ময় ও তার বন্ধুরা কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হন। বিকেলে তারা বালুরচর নামক দ্বীপে বোট ভিড়িয়ে হ্রদের পানিতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে তন্ময় তলিয়ে যায়। তার বন্ধুরা তাকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল এসে তার লাশ উদ্ধার করে।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার গিয়াস উদ্দিন জানান, ডুবুরি দল গিয়ে প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে নিখোঁজ ব্যক্তিকে হ্রদের ৫০ ফুট গভীর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি আরিফুল আমীন জানান, ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের