ট্রাকে ট্রাকে চট্টগ্রামের হাটে আসছে গরু, এখনও জমে ওঠেনি বিক্রি

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
২৪ জুন ২০২৩, ০৮:০০আপডেট : ২৪ জুন ২০২৩, ১৬:৩১

ঈদুল আজহা উপলক্ষে এবার চট্টগ্রামে ২২২টি হাটে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) থেকে এসব হাটে শুরু হয় বেচাকেনা। তবে হাটগুলো এখনও পুরোদমে জমে ওঠেনি। দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে এসব হাটে ট্রাকে ট্রাকে আসছে গরু ও ছাগল। এর মধ্যে নগরীর দুটি পশুর হাটে প্রথমবারের মতো চলছে ক্যাশলেস লেনদেন।

জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, এবার চট্টগ্রাম নগরে ও ১৫ উপজেলায় ২২২টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট বসেছে। এর মধ্যে স্থায়ী ৬০ ও অস্থায়ী ১৬২টি। নগরে নয়টি হাটে পশু বেচাকেনা চলছে। এর মধ্যে তিনটি স্থায়ী ও ছয়টি অস্থায়ী হাট। বাকীগুলো জেলার ১৫ উপজেলায়।

ট্রাকে ট্রাকে চট্টগ্রামের হাটে আসছে গরু, এখনও জমে ওঠেনি বিক্রি

শুক্রবার (২৩ জুন) নগরের মুরাদপুর বিবিরহাটে গিয়ে দেখা গেছে, এখনও জমে ওঠেনি বিক্রি। বাজারে নেই পর্যাপ্ত পশু ও ক্রেতা। দেশের বিভিন্ন স্থান থেকে এ বাজারে ট্রাকে করে গরু-মহিষ আনা হচ্ছে। এ হাট এবার নিলামে বিক্রি করতে পারেনি সিটি করপোরেশন। কারণ ছিল পর্যাপ্ত দরদাতা না পাওয়া। এ কারণে হাটটি সরাসরি সিটি করপোরেশন নিয়ন্ত্রণ করছে।

তদারকির দায়িত্বে থাকা নজরুল ইসলাম জানান, এখনও পুরোপুরি জমে ওঠেনি। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা বিক্রির জন্য হাটে পশু নিয়ে আসছেন। উপজেলার হাটগুলোতে পশু বিক্রি আগেভাগে জমে উঠলেও নগরের হাটগুলোতে কোরবানির কয়েকদিন আগে জমে ওঠে। নগরের বাসিন্দাদের পশু পালন ও রাখার পর্যাপ্ত স্থান নেই। এ কারণে সবাই দুই-তিন দিন আগে কিংবা আগের দিন পশু কেনেন।

ট্রাকে ট্রাকে চট্টগ্রামের হাটে আসছে গরু, এখনও জমে ওঠেনি বিক্রি

এদিকে, উপজেলার খামারগুলোতে বেচাকেনা আগে থেকে জমে উঠেছে। অধিকাংশ খামারে অর্ধেকের বেশি পশু ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

এ প্রসঙ্গে জেলার রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের খামারি মো. আতিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার খামারে ৬০টি ছোট-বড় গরু ছিল। এর মধ্যে ৪০টির মতো বিক্রি হয়ে গেছে। প্রতিদিন ক্রেতা আসছে। হয়তো দুই-তিন দিনের মধ্যে বাকিগুলো বিক্রি হয়ে যাবে। গত বছর শেষের দিকে কিছুটা পশু সংকট দেখা দেয়। এ কারণে ক্রেতারা এবার আগেভাগে কিনছেন।’

ট্রাকে ট্রাকে চট্টগ্রামের হাটে আসছে গরু, এখনও জমে ওঠেনি বিক্রি

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, ‘চট্টগ্রামে এবার ঈদুল আজহায় আট লাখ ৭৯ হাজার ৭১৩টি পশু কোরবানি দেওয়া হবে। এর মধ্যে চট্টগ্রামের ১৫ উপজেলা ও নগরের আট হাজার ২২০টি খামারে কোরবানিযোগ্য পশু আছে আট লাখ ৪২ হাজার ১৬৫টি। সে হিসেবে ঘাটতি থাকবে ৩৭ হাজার ৫৪৮টি। ঘাটতি পশু মৌসুমি ব্যবসায়ী তথা দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিক্রির জন্য আনা পশুতে পূরণ হবে।’

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সূত্রে জানা গেছে, নগরের দুটি হাটে এ বছর থেকে ক্যাশলেস লেনদেন সেবা চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। সাগরিকা ও নুর নগর হাউজিং গরুর হাটে ডিজিটাল লেনদেন বুথ চালু রয়েছে। এ দুটি বুথে এটিএম মেশিন, মোবাইলে আর্থিক লেনদেন সেবা, ডিজিটাল ব্যাংকিং ইত্যাদির সুবিধা উপভোগ করবেন ক্রেতা-বিক্রেতারা।

ট্রাকে ট্রাকে চট্টগ্রামের হাটে আসছে গরু, এখনও জমে ওঠেনি বিক্রি

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘এবার নগরের স্থায়ী-অস্থায়ী ৯টি হাটের মধ্যে সাগরিকা ও নূর নগর গরুর হাটে ক্যাশলেস লেনদেন হবে। বাজারে দূর-দূরান্ত থেকে পশু কেনাবেচা করতে মানুষ আসেন। এটাকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধচক্র জাল নোট সরবরাহ, ডাকাতি, ক্রেতাদের টাকা ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালনা করে। ডিজিটাল হাটে সব ধরনের আর্থিক সেবা ডিজিটালি হবে বিধায় এই অপরাধ চক্রের কার্যক্রম কমে আসবে।’

/এফআর/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম