‘পুলিশের ধাওয়া খেয়ে’ নদীতে ঝাঁপ দেওয়া যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ জুন ২০২৩, ০০:৫২আপডেট : ২৮ জুন ২০২৩, ০০:৫২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদী থেকে ছগির মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যায় নাটঘর ইউনিয়নের নান্দুরা গ্রামের পূর্ব পাশের তিতাস নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি কুড়িঘর গ্রামের আবু ছালামের ছেলে।

এলাকাবাসী ও নিহতের স্বজনদের দাবি, সোমবার (২৭ জুন) রাতে খড়িয়ালা গ্রামের পূর্বপাশে জাহান ইটখোলার দক্ষিণ পাশে একদল যুবক জুয়ার আসর বসায়। সেখানে ছগির মিয়া ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযান চালিয়ে তিন জনকে আটক করেন। পুলিশের ধাওয়া খেয়ে ছগির তিতাস নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।

নিখোঁজের একদিন পর আজ সন্ধ্যায় তার লাশ নদীতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে সন্ধ্যায় ওই যুবকের লাশ উদ্ধার করে।

নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার সাংবাদিকদের বলেন, সোমবার রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। আরও কয়েকজন পালিয়ে গেছে। ছগিরের মৃত্যু কীভাবে হয়েছে পুলিশ এখনও তা নিশ্চিত নয়। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের