ঈদকে ঘিরে দর্শনার্থী বরণে প্রস্তুত চট্টগ্রামের বিনোদনকেন্দ্র

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
২৮ জুন ২০২৩, ১৯:৩০আপডেট : ২৮ জুন ২০২৩, ১৯:৩০

ঈদুল আজহাকে ঘিরে প্রস্তুত চট্টগ্রামের জেলা ও নগরীর সবকটি বিনোদনকেন্দ্র। ঈদে দর্শনার্থীদের নজর কাড়তে বিনোদন কেন্দ্রগুলোতে নতুন করে রঙ করাসহ সাজানো হয়েছে বর্ণিল সাজে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

ঈদকে ঘিরে প্রস্তুতি চলছে পতেঙ্গা সমুদ্র সৈকতে। দেশের দ্বিতীয় বৃহত্তম এ সমুদ্র সৈকতে গেলো ঈদুল ফিতরে দৈনিক অর্ধ লাখের বেশি দর্শনার্থীর আগমন ঘটেছে। এবারও আবহাওয়া অনুকূলে থাকলে একই পরিমাণ দর্শনার্থীর আগমন ঘটতে পারে। পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় গড়ে উঠেছে দেশের একমাত্র কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। যেটি দূর থেকে দেখার জন্য বাড়তে পারে ভিড়। 

এ প্রসঙ্গে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. ইসরাফিল মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই সমুদ্র সৈকতে দর্শনার্থীদের বরণে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। ঈদের দিন থেকে ট্যুরিস্ট পুলিশের সব টিম সতর্ক থাকবে। গেলো ঈদে পতেঙ্গায় দৈনিক প্রায় অর্ধ লাখ দর্শনার্থীর সমাগম ঘটে। এবারও এমন আসতে পারে- এটি মাথায় রেখে পরিকল্পনা সাজানো হয়েছে।’

তিনি বলেন, ‘দর্শনার্থীদের নিরাপত্তায় পতেঙ্গায় হেল্প ডেস্ক, মা ও শিশু কর্নার বসানো হয়েছে। এ ছাড়াও আমরা দর্শনার্থীদের নিরাপত্তায় প্রাথমিক ছক তৈরি করেছি। এবার পতেঙ্গায় আসা দর্শনার্থীদের জন্য থাকবে তিন স্তরের নিরাপত্তা। এর মধ্যে থাকবে ট্যুরিস্ট পুলিশের সাদা পোশাকধারী গোয়েন্দা টিম, সার্বক্ষণিক মাঠে থাকবে টহল টিম, সে সঙ্গে থাকবে ক্যুইক রেসপন্স টিম। ইভটিজিংসহ যেকোনও অপরাধের খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হবে।’

ঈদে দর্শনার্থীদের সমাগমে দ্বিতীয় চট্টগ্রাম চিড়িয়াখানা। এখানে গত ঈদে দৈনিক ১২ হাজারের মতো দর্শনার্থী টিকিট কেটে প্রবেশ করেছেন। প্রতি টিকিটের মূল্য ৭০ টাকা।

এ প্রসঙ্গে চিড়িয়াখানার চিকিৎসক ও ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম জেলা প্রশাসন পরিচালিত এ চিড়িয়াখানায় ৭৩ প্রজাতির ৬২০টির বেশি পশুপাখি রয়েছে। স্বাভাবিক সময়ে ৬-৮ হাজার দর্শনার্থীর সমাগম ঘটলেও ঈদে ১২ থেকে ১৩ হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। বিপুল সংখ্যক দর্শনার্থীর বিষয়টি মাথায় রেখে নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।’

ঈদকে ঘিরে দর্শনার্থী বরণে প্রস্তুত চট্টগ্রামের বিনোদনকেন্দ্র

তিনি বলেন, ‘চিড়িয়াখানায় পশু-পাখি ছাড়াও শিশুদের জন্য রয়েছে বিনোদনের পৃথক কিডস জোন। যেখানে দোলনাসহ বিভিন্ন ধরনের রাইড রয়েছে।’  

চিড়িয়াখানার পাশেই রয়েছে বেসরকারি উদ্যোগে পরিচালিত বিনোদন কেন্দ্র পাহাড়তলীতে রেলওয়ের কৃত্রিম জলাশয় ফয়’স লেকে গড়ে তোলা অ্যামিউজমেন্ট পার্ক এবং সি-ওয়ার্ল্ড। পার্ক পরিচালনাকারী কোম্পানি কনকর্ডের উপ-ব্যবস্থাপক (মার্কেটিং) বিশ্বজিৎ ঘোষ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার ঈদে দর্শনার্থীদের নজর কাড়তে বেশ কিছু বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে রেগুলার রাইডগুলোর পাশাপাশি এখানে থাকবে ম্যাজিক শো, গেম-শো, সি-ওয়ার্ল্ডে ডিজে শো। সে সঙ্গে থাকবে দুই দিনব্যাপী কনসার্টও। এখানে নিজস্ব নিরাপত্তাকর্মীর পাশাপাশি পুরো বিনোদন এলাকা সিসিটিভির আওতায় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে সব বয়সী মানুষের জন্য রয়েছে নানা আয়োজন। পুরো পার্কজুড়ে রয়েছে নজরকাড়া প্রাকৃতিক সৌন্দর্য সঙ্গে আধুনিক সব বিনোদন ব্যবস্থা। বাম্পার কার, ফ্যামিলি রোলার কোস্টার, পাইরেট শিপ, ফেরিস হুইলসহ আরও অনেক রাইড রয়েছে বড়দের জন্য। আর হ্যাপি জাম্প, পনি অ্যাডভেঞ্চার, বেবি ড্রাগন, সার্কাস ট্রেন, বাম্পার বোটসের মতো রাইডস রয়েছে। এ ছাড়া সি ওয়ার্ল্ড ওয়াটার পার্কে কৃত্রিম ঢেউয়ের জোয়ারে ভরপুর এই ওয়াটার পার্কে আছে বিভিন্ন রকমের ওয়াটার রাইডস যেমন ওয়েভ পুল, মাল্টি স্লাইড, ড্যানসিং জোন ইত্যাদি।’

দর্শনার্থীদের বরণে প্রস্তুত নগরের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত নেভাল, প্রজাপতি পার্ক, কর্ণফুলী নদীর অভয় মিত্র ঘাট, কাজির দেউড়ি শিশু পার্ক, বহদ্দারহাট স্বাধীনতা পার্ক, আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্ক, আগ্রাবাদ জাতি তাত্ত্বিক জাদুঘর, হালিশহর সাগর পাড়। নগরীর বাইরেও জেলার ১৫টি উপজেলায় প্রস্তুত একাধিক বিনোদন কেন্দ্র। যার মধ্যে রয়েছে সীতাকুণ্ডের গুলিয়াখালী সাগরপাড়, চন্দ্রনাথ পাহাড়, মীরসরাইয়ে মহামায়া লেক, আনোয়ারায় পারকি সমুদ্র সৈকত, রাউজানে মহামুনি মন্দির, অনিরুদ্ধ বড়ুয়া অনি শিশু পার্ক, বেতাগি কর্ণফুলী নদীর পাড়, রাউজান রাবার বাগান, ফটিকছড়ি চা বাগান।

এদিকে, ঈদে পর্যটন কেন্দ্রগুলোর নিরাপত্তা নিয়ে ট্যুরিস্ট পুলিশের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মো. মুসলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম অঞ্চলের সবকটি পর্যটন স্পটে দর্শনার্থী বরণে পুরোপুরি প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের প্রধান বিনোদনকেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকতে আমি নিজেই পরিদর্শন করেছি। সেখানে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশকে আমি প্রয়োজনীয় ব্রিফ করেছি।’

/এফআর/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম