‘বিএসপির প্রতিটি কর্মীকে মানুষের জন্য নিবেদিত প্রাণ হতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৩, ০০:৫৩আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০০:৫৩

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, রাজনীতির একমাত্র উদ্দেশ্য হতে হবে জনগণের কল্যাণ। তাই বিএসপির প্রতিটি কর্মীকে মানুষের জন্য নিবেদিত প্রাণ হতে হবে।

শনিবার (১ জুলাই) মাইজভাণ্ডার দরবার শরীফে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিএসপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, ‘রাষ্ট্র একটি রাজনৈতিক সত্তা। রাষ্ট্রের দায়িত্ব এর জনগণের মৌলিক অধিকারসহ বিভিন্ন আকাঙ্ক্ষা পূরণ করা। জনগণের অধিকার নিশ্চিতের জন্যই আমরা সুফিবাদী আদর্শের যারা ধারক, তারা একটি রাজনৈতিক দল গঠন করেছি৷’

তিনি বলেন, ‘রাজনীতির একমাত্র উদ্দেশ্য হতে হবে জনগণের কল্যাণ। কিন্তু বর্তমানে বাংলাদেশে আমরা প্রকৃত রাজনীতির চর্চা দেখছি না। রাজনীতি শুধু কতিপয় গোষ্ঠীর স্বার্থ হাসিলের সুযোগে পরিণত হয়েছে। বাংলাদেশ সুপ্রিম পার্টি এ অপচর্চার বিরুদ্ধে, সুস্থ ধারার, গণমুখী রাজনীতির আদর্শ হতে চায়। রাজনীতি সম্পর্কে মানুষের আস্থা ফিরিয়ে আনতে চায়। তাই বিএসপির প্রত্যেক কর্মীর কর্তব্য সততা ও দায়িত্ববোধের সঙ্গে নিজের ওপর অর্পিত দায়িত্বগুলো পালন করা। বিএসপির প্রতিটি কর্মীকে দেশ ও মানুষের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। বিএসপির লক্ষ্য-উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হলে সবাইকে নিজ নিজ এলাকায় মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে হবে।’

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের