চট্টগ্রাম-১০ আসন উপনির্বাচন

চার মাসের এমপি হতে নৌকা চাইলেন ২৯ জন, কে পাচ্ছেন টিকিট?

চট্টগ্রাম প্রতিনিধি
০৩ জুলাই ২০২৩, ০৯:৩০আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৯:৩০

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের উপনির্বাচনে আজ সোমবার (৩ জুলাই) দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই আসনের প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে।

এ উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে ২৯ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে কে পাচ্ছেন নৌকার টিকিট তা নিয়ে ভোটারদের মাঝে চলছে নানা আলোচনা।

দলীয় সূত্র জানিয়েছে, এই আসন থেকে চার মাসের জন্য এমপি হতে ক্ষমতাসীন দলটির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন- ডবলমুরিং থানা আওয়ামী লীগের সদস্য মেজর (অব.) মোহাম্মদ এমদাদুল ইসলাম, মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ, প্রয়াত সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের স্ত্রী কামরুন নেছা, ছেলে মো. ফয়সাল আমীন, ভাই মো. এরশাদুল আমীন ও মো. আরিফুল আমীন।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মোহাম্মদ শফিউল আজম, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. শফর আলী, এ কে এম বেলায়েত হোসেন, চার নম্বর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজওয়ান, মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ ও মো. দেলোয়ার হোসেন খোকা।

এ ছাড়া মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, ২৪ নম্বর ওয়ার্ডের প্রাথমিক সদস্য মো. জাবেদ নজরুল ইসলাম, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক স্টিয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ অহীদ সিরাজ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. হেলাল উদ্দীন চৌধুরী, একই কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল লতিফ, সদরঘাট থানা আওয়ামী লীগের সদস্য মো. রাশেদুল হাসান, কেন্দ্রীয় মহিলা লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোকসানা পারভীন, মহানগর আওয়ামী লীগের মোহাম্মদ খোরশেদ আলম, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কে বি এম শাহজাহান, এনায়েত বাজার আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আহমেদ ফয়সাল চৌধুরী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেহানা বেগম ও ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবুল ফজল কবির আহমেদ।

গত ২৪ থেকে ২৬ জুন পর্যন্ত দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন তারা।

এ আসনে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমিসহ ২৯ জন এই আসনে প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছি। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে। অর্থাৎ সোমবার জানা যাবে কে পাচ্ছেন নৌকার টিকিট।’   

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সাধারণ মানুষের জন্য নানা সংকটে কাজ করেছি। দল যদি আমাকে যোগ্য মনে করলে আমি সংগঠনের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয় সেই উদ্দেশ্যে কাজ করবো।’

সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করে গত ৮ জুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ৩০ জুলাই এখানে উপনির্বাচন। আগ্রহী প্রার্থীরা ৪ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই। প্রত্যাহার করা যাবে ১২ জুলাই পর্যন্ত। ১২ জুলাই প্রতীক বরাদ্দ। ৩০ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ইভিএমে ভোটগ্রহণ চলবে।

উল্লেখ্য, গত ২ জুন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন। তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি এ আসন থেকে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পর পর পাঁচবার সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি এই আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী