ফোঁড়ার অস্ত্রোপচারের পর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৬ জুলাই ২০২৩, ১৪:৩৫আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৪:৩৫

লক্ষ্মীপুর শহরের সিটি হাসপাতালে অস্ত্রোপচারের সাড়ে ৬ ঘণ্টা পর আবু ছায়েদ (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর ৫টার দিকে মারা যান তিনি।  পরিবারের অভিযোগ, চিৎিসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে। 

আবু ছায়েদ লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর গ্রামের বাসিন্দা। 

তার ছেলে দেলোয়ার হোসেন নিশান জানান, তার বাবার ডান পায়ে ফোঁড়ার অস্ত্রোপচারের জন্য গত ২ জুলাই শহরের সিটি হাসপাতালে ভর্তি করেন। বুধবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ওই হাসপাতালের মালিক ডা. রাকিবুল আহছান রোগীর পায়ে  অস্ত্রোপচার করেন। অপারেশন থিয়েটারে নেওয়ার আগে শারীরিক পরীক্ষা করানো হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকায় তার বাবার অস্ত্রোপচার করানো হয়। বৃহস্পতিবার ভোরে  ছায়েদ বমি করেন। তখন হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বা নার্সদের ডেকেও কাছে পাননি। কিছুক্ষণের মধ্যে তার বাবার মৃত্যু হয়।

দেলোয়ার অভিযোগ করে বলেন, ‘অস্ত্রোপচার করানোর আগে চিকিৎসক জানান অস্ত্রোপচারের পর পায়ের ব্যথা বাড়বে বা কমবে। কিন্তু তিনি মৃত্যুঝুঁকির কথা বলেননি। সঠিক সময়ে চিকিৎসক বা নার্স এসে চিকিৎসা দিলে হয়তো বাবা মারা যেতেন না। তাদের অবহেলায় আমার বাবার মৃত্যু হয়েছে।’

বৃহস্পতিবার সকালে সিটি হাসপাতালে গিয়ে ডা. রাকিবুল আহছানকে পাওয়া যায়নি। তবে ওই হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ইলিয়াস মাহমুদ বলেন, চিকিৎসাজনিত কোনও ক্রটি বা অবহেলায় রোগীর মৃত্যু হয়নি। রোগীকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

তিনি বলেন, যে কোনও ব্যক্তির হার্ট অ্যাটাক হতে পারে। এ রোগীর ক্ষেত্রে হয়তো তেমনটি হয়েছে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. আহম্মদ কবীর বলেন, হাসপাতালে রোগীর মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে শুনেছি। এ বিষয়ে রোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/আরআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের