কুমিল্লায় ৩ শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
০৬ জুলাই ২০২৩, ১৭:৫২আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৭:৫২

কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) দুই উপজেলার পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর দক্ষিণ উপজেলার মধ্যম বিজয়পুর ষাটকলোনি এলাকায় বাড়ির পাশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো—ষাটকলোনি এলাকার রওশন আলীর ছেলে আরাফাত হোসেন (৮) ও মনির হোসেনের ছেলে মো. সায়েম (৭)। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।

ষাটকলোনি এলাকার বাসিন্দা নাইমুল ইসলাম জানান, দুপুরে রওশন আলীর সঙ্গে পুকুরে মাছ ধরতে যায় ছেলে আরাফাত ও তার বন্ধু সায়েম। পুকুরের এক পাশে রওশন আলী মাছ ধরছিলেন। আরেক পাশে আরাফাত ও সায়েম মাছ ধরার চেষ্টা করছিল। ওই সময় অসাবধানতাবশত তারা পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

একই দিন সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা নগরীর উজিরদিঘিতে ডুবে মো. আরাবী (৮) নামে এক শিশু মারা যায়। আরাবীর মামা নগরীর পুরাতন চৌধুরীপাড়ার বাসিন্দা কাজী অনিক ইসলাম জানান, তার বোনের সঙ্গে ভাগনি আরাবী সোমবার কুমিল্লায় বেড়াতে আসে। সকালে খেলতে গিয়ে দিঘির পানিতে ডুবে মৃত্যু হয়।

/এএম/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম