দিনদুপুরে ছুরিকাঘাত করে ৯ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
০৯ জুলাই ২০২৩, ১৮:৪৬আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১৮:৪৬

চট্টগ্রামে দিনদুপুরে দুই জনকে ছুরিকাঘাত করে ৯ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (৯ জুলাই) দুপুর ১টার দিকে কোতোয়ালি থানার রিয়াজুদ্দিন বাজার রয়েল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রিয়াজুদ্দিন বাজার রিদওয়ান কমপ্লেক্সের নূর এন্টারপ্রাইজ দোকানের কর্মচারী মোরশেদ ও ত্রিদীপ বড়ুয়া আহত হয়েছেন। 

নূর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নূর মোহাম্মদ ইয়াছিন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি মোবাইল ব্যবসার সঙ্গে জড়িত। শাওমি ও রেডমিসহ কয়েকটি মোবাইল কোম্পানির ডিলার। দুপুরে ব্যবসার ৯ লাখ ৮০ হাজার টাকা সিটি ব্যাংকে জমা দেওয়ার জন্য যাচ্ছিল দুই কর্মচারী মোরশেদ ও ত্রিদীপ। রাস্তায় ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা তাদের কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নেয়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেছি।’ 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বলেন, ‘ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের বিষয়টি শুনেছি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী