রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলি, আরসার শীর্ষ নেতা নিহত

কক্সবাজার প্রতিনিধি
১০ জুলাই ২০২৩, ১১:৩৬আপডেট : ১০ জুলাই ২০২৩, ১২:৩১

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। আইনপ্রয়োগকারী সংস্থাটির দাবি, গোলাগুলিতে মো. হুসেন মাঝি নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। তিনি মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ নেতা।

সোমবার (১০ জুলাই) ভোরে কক্সবাজার উখিয়ার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের সঙ্গে ১৪ এপিবিএন পুলিশের এ গোলাগুলির ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ওয়াকিটকি, মোবাইল ও একাধিক মোবাইল সিম কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন।

কক্সবাজার ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ জানিয়েছেন, ‘ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবরে এপিবিএন পুলিশ একটি দল সেখানে অভিযান পরিচালনা চালনা করে। এসময় তারা (আরসা) পুলিশের ওপর লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এ সময় এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে মারা যায়।’

পরে নিহত ব্যক্তি আরসার শীর্ষ সন্ত্রাসী বলে শনাক্ত করে পুলিশ। তিনি বলেন, ‘তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।’ এ অভিযান চলমান আছে এবং অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার ভোরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টে আরসা ও আরাকান সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলিতে পাঁচ রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতরা সবাই আরসা সদস্য বলে জানিয়েছিল পুলিশ।

/ইউএস/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের