লিবিয়ায় পুলিশের তল্লাশির সময় পালাতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
১৩ জুলাই ২০২৩, ২৩:১৭আপডেট : ১৩ জুলাই ২০২৩, ২৩:১৭

লিবিয়ায় পুলিশের তল্লাশির সময় পালাতে গিয়ে দুই তলা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার গোলাম আজিম রুবেল (২৪)। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে দেশটিতে তার সঙ্গে থাকা আত্মীয় পারভেজ মৃত্যুর বিষয়টি পরিবারকে জানিয়েছেন। এর আগে বাংলাদেশ সময় বুধবার গভীর রাতে বেনগাজি শহরের একটি বাসায় এ ঘটনা ঘটে।  

নিহত গোলাম আজিম কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব লামছি প্রসাদ গ্রামের মজিদের হাট এলাকার গোলাম কিবরিয়ার ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

তার বাবা গোলাম কিবরিয়া জানান, দেশে চাকরি না পাওয়ার কারণে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে। প্রথমে সৌদি আরব যাবে এমন সিদ্ধান্ত হলেও পরে ইতালি যাবে বলে সে মনস্থির করে। পরিবারের ইচ্ছে না থাকলেও আট মাস আগে দুবাইয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। দুবাই গিয়ে কয়েকদিন থাকার পর সেখান থেকে লিবিয়া যায়। ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে তার সঙ্গে নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের আরও তিন যুবক ছিল। তারা মোট আট জন ইতালি যাওয়ার জন্য লিবিয়ার বেনগাজি শহরের একটি বাসায় অবস্থান করে।

তিনি আরও জানান, গত দেড় মাস আগে বেনগাজি শহরের ওই বাসায় লিবিয়া পুলিশ তল্লাশি চালিয়ে রুবেলসহ কয়েকজনকে আটক করে। পরে টাকা দিয়ে তারা ছাড়া পায়। বুধবার রাতে আবারও তল্লাশি চালালে সবাই বিভিন্ন স্থানে পালানোর চেষ্টা করে। রুবেল দুই তলা ভবনটির ছাদে গিয়ে পাশের সিলিং ধরে ঝুলে থেকে পুলিশের হাত থেকে রক্ষার পেটে চেষ্টা করে। কিছুক্ষণ ঝুলে থাকার পর নিচে পড়ে মারা যায়।

ফুফাতো ভাই রবিন জানান, লাশ উদ্ধার করে দেশটির একটি হাসপাতালে রাখা হয়েছে। লাশ দেশে আনতে পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছে।

এদিকে রুবেলকে হারিয়ে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় বারবার মূর্ছা যাচ্ছেন মা সাদিয়া খাতুন। বাকরুদ্ধ হয়ে আছেন তার বাবা গোলাম কিবরিয়া।

/এফআর/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি ফিরেছেন
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী