কোনও শক্তিশালী দেশ চাপ দিয়ে আমাদের কিছু আর করাতে পারে না: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ জুলাই ২০২৩, ১৫:০১আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১৫:১১

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশ একটি সার্বভৌম দেশ। এখন বাইরের কোনও শক্তিশালী দেশ চাপ দিয়ে আমাদের কিছু করাতে পারে না। বাংলাদেশ এখন আর সেই দেশ নেই। জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়ার বাংলাদেশ এখন আর নেই। জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। বাংলাদেশের এখন নিজের পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতা হয়েছে এবং স্বাধীন বাংলাদেশ।

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপীনাথ ইউনিয়নের লিয়াকত আলী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আমাদের সঙ্গে দেখা করেছে। তারা শুধু এটুকু বলেছে যে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ দেখতে চায়। নির্বাচনে যেন কোনও সহিংসতা না হয় সেটি তাদের কাম্য। আমরাও তাদের বলেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ একটি অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন করার জন্য। বাংলাদেশেও সে আইনি ব্যবস্থা আছে, আইনি অবকাঠামো আছে এবং আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। এছাড়া (ডিএসএ) ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি সেটি সংশোধনের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের আলোচনা অত্যন্ত সন্তোষজনক হয়েছে।

কসবায় গোপীনাথ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় আইনমন্ত্রী

তিনি বলেন, র‌্যাবের বিষয়ে তারাও স্বীকার করেছে যে র‌্যাব খুব ভালো কাজ করেছে। এটি যেহেতু একটি আইনি প্রক্রিয়া এটি তারা দেখছেন। তারা বিষয়টি বিবেচনা করবেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবন, পৌরসভার মেয়র এম জে হাক্কানী, সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনির হোসেন, ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন রিমন। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের