‘স্বাধীনতাবিরোধীদের গাড়িতে নতুন করে আর জাতীয় পতাকা দেখতে চাই না’

চাঁদপুর প্রতিনিধি
২১ জুলাই ২০২৩, ২১:০৯আপডেট : ২১ জুলাই ২০২৩, ২১:০৯

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেছেন, ‘দেশ, সমাজ ও বিশ্বকে বাঁচাতে আমাদের সবার দায়িত্ব নিতে হবে। আমরা নতুন করে আর স্বাধীনতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা দেখতে চাই না। প্রতিক্রিয়াশীলরা বিশ্বে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের কারণে কোথাও ভালো নেতৃত্ব থাকবে না। তাই সংস্কৃতিকর্মীদেরই এ অপপ্রচারকে রুখতে হবে।’

শুক্রবার (২১ জুলাই) চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চাঁদপুর জেলা শিশু সংগীত ও শিশু নৃত্যদলের প্রযোজনা নির্মাণ কর্মসূচির দিনব্যাপী কর্মশালার সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

লিয়াকত আলী লাকী বলেন, ‘আজকের শিশুরাই আমাদের ভবিষ্যৎ। এই শিশুরাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। তাদের দায়িত্ব আমাদের নিতে হবে। তাই দেশব্যাপী এ কর্মসূচি চলছে। আমাদের লক্ষ্য একটি শক্তিশালী প্রতিভার বিকাশ ঘটানো। একদিনের প্রশিক্ষণের পরই আজ পরিবেশনা হলো। এটা স্মার্ট বাংলাদেশের একটি প্রারম্ভিক লক্ষণ। শিল্পের বৈশিষ্ট্য প্রতিভার বিকাশ।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিশুদের ভালোবাসেন। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ হবে। আমরা কেন অপেক্ষা করবো ২০৪১ সালের জন্য। আজ দর্শকের হাততালির মাধ্যমে বলা যায়, চাঁদপুর স্মার্ট বাংলাদেশের একটা অংশ হয়েছে। আর তা অব্যাহত রাখতে হবে।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসার সভাপতিত্বে এবং জেলা সাংস্কৃতিক কর্মকর্তা দিতি সাহার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর কথা ও সুরে ‘আমরা সবাই মঞ্চ কুঁড়ি নটনন্দনে ফুটব’ পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমির শিশু সংগীত দল।

/এফআর/
সম্পর্কিত
শিল্পকলায় ‘ধারণ’: লোকশিল্পকে নতুনভাবে ভাবার আহ্বান
তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সাক্ষাৎ
শিল্পকলা একাডেমিতে চাকরির সুযোগ
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি