সাধারণ রোগীর সঙ্গে চলছে ডেঙ্গু রোগীর চিকিৎসাও

জিয়াউল হক, রাঙামাটি
২২ জুলাই ২০২৩, ১১:০৬আপডেট : ২২ জুলাই ২০২৩, ১১:০৬

রাঙামাটি জেনারেল হাসপাতালে সাধারণ রোগীর সঙ্গে চলছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসাও। এতে সাধারণ রোগীরাও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। এতে আতঙ্কিত অন্য রোগী ও স্বজনরা।

হাসপাতাল ঘুরে দেখা যায়, ডেঙ্গু রোগী অনেকেই মশারি ছাড়া শুয়ে আছেন, নেই আলাদা ইউনিট।

রাঙামাটি সদর হাসপাতাল সূত্র থেকে জনা যায়, রাঙামাটি সদর হাসপাতালে ১০ জুন থেকে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হতে শুরু করে। জুলাই মাসের ১৫ তারিখ
পর্যন্ত রোগী সংখ্যা ছিল খুবই কম। তবে হঠাৎ বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। 

রাহাত মাহমুদ ও মো. শাকিল বলেন, ডেঙ্গুতে আক্রান্তদের জন্য হাসপাতালে চিকিৎসার আলাদা কোনও ব্যবস্থা নেই। সাধারণ ওয়ার্ডগুলোতে থাকতে হচ্ছে।

সাধারণ রোগীর স্বজন নাছির উদ্দিন বলেন, অনেক ডেঙ্গু রোগী তারা বেশিরভাগ সময় মশারি ছাড়া থাকছেন। অন্য রোগের চিকিৎসা নিতে এসে নতুন করে ডেঙ্গু
রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। এতে সবাই অতঙ্কিত।

জেলা জেলা সিভিল অফিস সূত্র থেকে জানা যায়, শহরের বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে। মশক নিধনের জন্য এই বিষয়ে পৌরসভাকে জানানো হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, জেলা শহরের বিভিন্ন এলাকার সড়কে জমে আছে পানি। অপরিষ্কার অবস্থায় ড্রেন, বাসা-বাড়ি, রাস্তাঘাট ও বাড়ির ফুলের টপে থাকছে
পানি জমে। যা থেকে বংশবিস্তার করছে এডিস মশা।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর বলেন, ‘৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দ্বিগুনের চেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছে। বর্তমানে
ডেঙ্গু রোগীর চাপও কম। তাই আলাদা ইউনিট চালুর কোনও চিন্তা নেই। রোগীর চাপ আরও বাড়লে সেক্ষেত্রে চিন্তা করা যেতে পারে।’

রাঙামাটির সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী বলেন, রাঙামাটিতে যেসব রোগী ভর্তি হয়েছে তারা বেশিরভাগ বাইরে থেকে আসা। ডেঙ্গু জ্বরের জন্য দায়ী এডিস মশা। আমাদের কীটতত্ত্ববিদ শহরের বিভিন্ন জয়গায় এডিস মশার লার্ভা আছে কিনা সেটি নিয়ে কাজ করছে।’

/আরআর/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের